ঈমান আক্বিদা ও বিশ্বাস

ঈমান কি?

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳180

৳ 25028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইয়ের বিবরণ:

ঈমান সবচেয়ে দামী। ক্ষণস্থায়ী এই দুনিয়ার ঊষালগ্ন থেকে অধ্যবধি সকল ধনী লোকের ধন, সম্পদশালীদের সম্পদকে যদি একত্রিত করা হয় তার যা দাম বা মূল্য হবে তারচেয়ে অধিক দামী ও মূল্যবান একজন মুমিনের ঈমান।

দুনিয়ার বুকে সর্বাধিক মূল্যবান বস্তুর নাম হল ঈমান আর সবচেয়ে মূলহীন ও নিকৃষ্ট বস্তু হল কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর অন্ধকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যাণ আর কুফর পূর্ণ অকল্যাণ। ঈমান সরল-সঠিক পথ, আর কুফর ভ্রষ্টতা-ভ্রান্ততার পথ। ঈমানের আলো সূর্যের আলোর চেয়েও অধিক-অপরিহার্য। সূর্য যেভাবে প্রতি প্রভাতে পূর্ব আকাশে উদিত হয়ে দূর করে রাতের অন্ধকার, ফুল-ফসলে সুশোভিত করে গোটা বসুন্ধরা, ঠিক অনুরূপ ঈমানের আলো প্রত্যেক অজ্ঞতা-জাহেলিয়াতের অন্ধকার দূর করে সূর্যের চেয়ে অধিক আলোয় আলোকিত করে মানব অন্তরসমূহ এবং সুশোভিত করে বাহ্যিক অবয়ব ও আমল-আখলাককে।

ঈমানের ব্যাপারে শিথিলতা, অজ্ঞতা, অস্পষ্টতা, অস্বচ্ছতা কোন অবস্থাতেই মেনে নেয়ার সুযোগ নেই। কারণ ঈমান ছাড়া কোন মানুষ মুসলমানই হতে পারে না। কোন একজন ব্যক্তির বাহ্যিক আমল অনেক সুন্দর হতে পারে, সমাজে সে পীর, হাজী, গাজী হয়ে যেতে পারে কিন্তু ঈমানে ত্রুটি থাকলে তার কোন আমলই মহান আল্লাহ তা'আলার দরবারে গৃহীত হবে না।

অথচ এই ঈমানের ব্যাপারেই আমাদের সবচেয়ে বেশী অবহেলা। মসজিদের মিম্বরে, ওয়াজের মাহফীলে, পীরদের খানকায় ও দাওয়াত ও তাবলিগের আলোচনায় বিভিন্ন আমলের ফযীলত ও বিভিন্ন বুযুর্গের কাশফ-কারামতের ঘটনার আলোচনা অত্যন্ত আগ্রহের সাথে করা ও শোনা হয়ে থাকে। কিন্তু ঈমানের অপরিহার্য বিষয় যথা ঈমানের আরকান, আহকাম ও ঈমান ভঙ্গের কারণগুলো আলোচনা হয় না।

ঈমানের আরকান বা মৌলিক বিষয় ছয়টি। [এক] আল্লাহ তা'আলার প্রতি ঈমান। [দুই] ফিরিশতাদের প্রতি ঈমান। [তিন] কিতাবসমূহের প্রতি ঈমান। [চার] রাসূলগণের প্রতি ঈমান। [পাঁচ] আখিরাতের প্রতি ঈমান। (ছয়) তাকদীরের প্রতি ঈমান।ঈমান কি? ৪

ঈমানের আহকাম বা ঈমানের শর্তসমূহ নয়টি। [এক[ الْعِلْمُ )জ্ঞান( ]দুই[ اَلْيَقِين )দৃঢ় বিশ্বাস) [তিন[ الْقُبُولُ )গ্রহণ করা) [চার[ الْإِنْقِيَادُ )সমর্পন করা) [পাঁচ[ اَلصِّدُقُ )সত্যতা) (ছয়( الإِخْلَاصُ )একনিষ্ঠতা( ]সাত[ الْاِسْتِقَامَةُ )অবিচল থাকা) (আট[ الْمَحَبَّةُ )ভালবাসা) [নয়[ الكفر بالطاغوت )কুফর বিত ত্বাগুত বা ত্বাগুতকে বর্জন করা।(

ঈমান ভঙ্গের কারণ দশটি। [এক] আল্লাহর সাথে শরীক করা। [দুই] আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্থতা কারী। (তিন) কাফিরকে কাফের মনে না করা। [চার] দীনের কোন ব্যাপারে বিদ্রুপ বা রং তামাশা করা। (পাঁচ) যাদু করা। [ছয়] কাফিরদের পক্ষ নেয়া তাদের সহযোগিতা করা। [সাত) দীনের কোন কাজকে অপছন্দ করা। [আট] কাউকে ইসলামী বিধি-বিধানের উর্দ্ধে মনে করা। [নয়] মানব রচিত কোন বিধানকে ইসলামের চেয়ে উত্তম মনে করা। [দশ] দীন থেকে বিমুখ হওয়া বা দীনের ব্যাপারে অমনোযোগী হওয়া।

এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে তাদেরকে বিভিন্ন উপাদিতে ভূষীত করে তিরোস্কার পর্যন্ত করা হয়। তা সত্যেও যারা সত্যিই সঠিক জ্ঞানের অভাবে বা চক্রান্তের শিকার হয়ে অনিচ্ছা সত্ত্বেও ঈমানের মহামূল্যবান দৌলত থেকে বঞ্চিত, সে সকল সত্য সন্ধানী ও জ্ঞান অন্বেষী ভাইদের সঠিক পথের সন্ধান দিতেই এ সামান্য প্রচেষ্টা।

এতে সাধারণের প্রতিও লক্ষ্যকরে অত্যান্ত সহজ ভাষায়, সংক্ষিপ্তভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, বিষয়টি আরো সহজ করার লক্ষ্যে শত ভাগে ভাগ করা হয়েছে, তার সাথে কুরআন ও হাদীসের দলীলগুলো সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দেয়া হয়েছে যাতে সকলের নিকট গ্রহণীয় হয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঈমান কি?
ইংরেজি নাম iman ki
লেখক মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াইহাজারী
প্রকাশনী মাকতাবাতুল কুরআন
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
পৃষ্ঠা সংখ্যা ১৪৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা143
ভাষাbangla
বান্ডিংhard cover
মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াইহাজারী

লেখক সম্পর্কে

মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াইহাজারী

ঈমান আক্বিদা ও বিশ্বাস বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল কুরআন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 180

৳ 25028% ছাড়