এএমদাদ হোসেন

এমদাদ হোসেন

Emdad Hosen

জন্ম ২০০২ সালের ২৭ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামে । বর্তমানে তিনি ঢাকার একটি সনামধন্য কলেজে, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। আধুনিক বাংলা কবিতার অঙ্গনে উদীয়মান এক প্রতিভা। পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরির পাশাপাশি তিনি কবিতাকে তার আত্মার মুক্তির মাধ্যম হিসেবে বেছে নেন, এবং স্বতঃস্ফূর্তভাবে ডুবে যান শব্দের অন্বেষণে । চট্টগ্রামের পাহাড় নদী আর সবুজ প্রকৃতির মাঝে তার শৈশব ও কৈশোরের বেড়ে ওঠা কবির চিন্তায় ও সৃষ্টিতে গভীর প্রভাব ফেলেছে। এই নগরীর প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং নিরন্তর জীবনযুদ্ধ তার কবিতায় এক অনন্য ভাষ্য ও অনুভূতির জন্ম দিয়েছে। তার লেখনীতে মিশে থাকে অন্তর্জগতের গভীর বোধ, সমাজ ও প্রকৃতির প্রতি এক নিবিড় সংবেদনশীল দৃষ্টি।

১ টি প্রকাশনী ২ টি বিষয়