ববি. এম. পারভেজ রানা

বি. এম. পারভেজ রানা

B. M. Parvej Rana

লেখক বি. এম. পারভেজ রানা একাধারে একজন লেখক, অনুবাদক, প্রচ্ছদ শিল্পী এবং কবি। শখের বশে লিখালিখির শুরু হলেও ধীরে ধীরে এ জগতে পদার্পণ বাড়ছে তার। লেখকের জন্ম মাদারীপুর জেলার কালকিনি থানায়। পড়াশোনার সুবাদে ঢাকা থাকেন। কাজ করেন ইচ্ছে মতো। বিভিন্ন জনরায় লিখালিখি করা এই লেখকের এখন পর্যন্ত প্রকাশিত বই হলো, 'জার্নি আন্ডার দ্য মিডনাইট সান'। 'অল্প আলোর গল্প' তার প্রথম মৌলিক গল্প সংকলন। এছাড়াও ২০২৪ অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য বই হলো, 'কিরোঘ', 'সিক্রেট অভ দ্য লেক'। এছাড়াও তার আরও কিছু প্রকাশিতব্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো, 'তোপের পিণ্ড', 'দ্য জিগ'স ম্যান'। তার একক কবিতা সংকলন হিসেবে প্রকাশিতব্য বইটি হলো, 'একটি মৃত সারস পাখি'। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই লেখকের একমাত্র শখ হলো বই পড়া

১ টি প্রকাশনী ২ টি বিষয়