ওয়াইম্যাক্স
আবদুল্লাহ-আল-মামুন
৳ 104
৳ 130

Abdullah Al Mamun
কবি পরিচিতি: আব্দুল্লাহ আল মামুন একজন দৃষ্টি জয়ী কবি তার জন্ম ২০০১ সালের ৩১শে ডিসেম্বর বাগেরহাট সদর উপজেলার গোটা পাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তার পিতার নাম- শেখ আব্দুর রশিদ এবং মাতার নাম- সেফালী বেগম। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় দুর্ঘটনার কারণে তার দৃষ্টি শক্তি হারিয়ে যায়। নিয়তি তার সামনে তুলে দেয় এক দুর্লঙ্ঘ দেয়াল, কিন্তু তিনি থেমে থাকেননি। শত প্রতিকূলতা থাকা সত্বে ও তিনি সাফল্যের সাথে এগিয়ে গিয়েছেন আগামীর পথে। দৃষ্টিশক্তি হারিয়ে যাবার পর তিনি কান্দাপাড়া এন.এন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরবর্তীতে খুলনা পি.এইস.টি.সি থেকে ব্রেইল পদ্ধতি শিখে নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জে.এস.সি ও এস.এস.সি এবং তুলারামপুর আশার আলো কলেজ থেকে সর্বোচ্চ সাফল্য নিয়ে এইচ.এস.সি সম্পন্ন করেন। তিনি বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ-বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন।
আবদুল্লাহ-আল-মামুন
৳ 104
৳ 130
আবদুল্লাহ-আল-মামুন
৳ 120
৳ 150