ককানিজ ফাতেমা

কানিজ ফাতেমা

Kaniz Fatema

বিগত কয়েক বছর ধরে একাধারে গল্প কবিতা উপন্যাস লিখে চলেছেন লেখিকা কানিজ ফাতেমা। তিনি মনে করেন প্রতিটি জীবনই নিজের মধ্যে একটি স্বকীয় গল্প বয়ে নিয়ে চলে। আর কানিজ ফাতেমা সেই গল্পগুলোকে নিজের অনুভূতি শক্তি দিয়ে অনুভব করতে চান- যা তাকে প্রতিনিয়ত একজন গল্পের মানুষ হিসেবে এগিয়ে নিয়ে চলেছে অনন্য গন্তব্যের পথে। ২০১৮ সালে 'মাধবীলতা' নামক কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে তার প্রকাশনার সূচনা হয়। পাঠকের অনুপ্রেরণা আর ভালোবাসা সাথে নিয়ে তিনি সামনের দিনগুলোতে আরও অনেক নতুন নতুন লেখা নিয়ে এগিয়ে যেতে আগ্রহী। কানিজ ফাতেমার জন্ম কুষ্টিয়া জেলার ভেড়ামারায়, বাবার নাম জনাব আবুল কালাম ও মায়ের নাম মিসেস আনজেরা বেগম। তিনি রাষ্ট্রবিজ্ঞানে ২০০৫ সালে বিএসএস (অনার্স) ও ২০০৬ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। অবসর সময়ে তার বই পড়তে ও গান শুনতে ভালো লাগে। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা রাইসা জাহান ও এক পুত্র রেদোয়ান ইসলামের জননী। আর স্বামী জনাব মো. রফিকুল ইসলাম বর্তমানে সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা।

২ টি প্রকাশনী ৩ টি বিষয়