মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

হুসনে জান্নাতের একাত্তর যাত্রা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳105

৳ 14025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 35

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লেখা কিছু কথা

কী নেয়ামত ছিল কওমে তারানা পাক সার জমিনে! কী রসালো এক একটা আঙ্গুর।কেমন টকটকে এক একটা তরুণী! আহা বেহেশতি হুর নেমে এসেছে মর্ত্যের বুকে আমাদের এই পশ্চিম পাকিস্তানে। অথচ নফরমান বাঙালি সব ভুলে গেছে। আখরোট, নাশপাতি, শাহী বহল্লা, হিরামণ্ডি সবই। পাক মোটরকে করেছে বাংলা মোটর জিন্নাহ এডিনিউকে বঙ্গবন্ধু এভিনিউ, আর আইয়ুব গেটকে আসাদ গেট। অনাচার, সবই অনাচার, স্বাধীনতার স্বাদ টের পাবে। মনে যা-ই থাকুক তিনি কিন্তু দেশপ্রেমের পোশাক পরতে দেরি করেননি। আমরাও তাকে কবুল করে নিই। দেশটা স্বাধীন হতেই হঠাৎ গজিয়ে উঠা মুক্তিযোদ্ধা চারদিক ছেয়ে ফেলল। সহজলভ্য সাটিফিকেট সর্বস্ব। এসব মুক্তিযোদ্ধার দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধা তলিয়ে যেতে থাকল। রফিকের তো পাগল হবার কথাই। সেই ক্রান্তিকালে হুসনে জান্নাত তার মুক্তিযোদ্ধ স্বামীর প্রত্যাবর্তনের প্রতীক্ষায়। কিন্তু তৌফিক ফেরে না। একাত্তরের ডিসেম্বরে না, বাহাত্তরে না, তিয়াত্তরে না, চুয়াত্তরেও না। না আসুক, হুসনে জান্নাত নিজেই যাত্রা করে একাত্তরে। আন্দালিব রাশদীর পাঠক জানেন তাঁর উপন্যাস হাতে নিলে শেষ না করে ওঠা যায় না। উপন্যাস পাঠ শেষ হলেও ঘোর যে আর কাটতে চায় না। মুক্তিযুদ্ধের ভালো উপন্যাস নেই এই আফসোস যাদের, তারা অন্তত একবার উপন্যাসটি হাতে নিয়ে বলুন, না, ভালো হয়নি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হুসনে জান্নাতের একাত্তর যাত্রা
ইংরেজি নাম hosne jannater akttor zatra
লেখক আন্দালিব রাশদী
প্রকাশনী ঐতিহ্য
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9789847760414
পৃষ্ঠা সংখ্যা ৭৯
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
আন্দালিব রাশদী

লেখক সম্পর্কে

আন্দালিব রাশদী

জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন। এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আন্দালিব রাশদী কথাসাহিত্যিক। প্ৰবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশোনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 105

৳ 14025% ছাড়