আমি বীরাঙ্গনার সন্তান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দীর্ঘ নয়মাসের নির্যাতিতা, ধর্ষিতা, সদ্য প্রসবিত মা, নবজাতককে কোলে নিয়ে ঘুরে ঘুরে পড়ছিল। এমন স্বাস্থ্য নিয়ে সে েকাথায় যাবে! ভাবনা বিভোর পান্না হাঁটছে আর ভাবছে- একে মেরে ফেললেও পাপ, আবার বাঁচিয়ে রাখলেও দুজনকেই কলঙ্কময় জীবন যাপন করতে হইব। বড় হয়ে যদি সে পিতৃপরিচয় জানতে চায়, কী উত্তর দেবো আমি? খানিকটা অস্থির হয়ে তাই সন্তানের গলা চেপে ধরতে চাইতেই দেখে কেমন ফেল ফেল চোখে তাকিয়ে আছে মায়ের মুখপানে। ছেলের নিষ্পাপ চোখ মুখের দিকে চোখ পড়তেই মায়া পড়ে যায়। বুকে জড়িয়ে সে উচ্চস্বরে বলে উঠে -না না, আমি পারবো না। পাক ঔরসজাত হইলেও, দীর্ঘ নয়মাস ওরে আমি আমার গর্ভে ধরেছি। আমার দেহে, আমার রক্ত মাংসে সে বাইড়া উঠছে। সে আমার সন্তান, আমার সন্তান।
অনাকাঙ্খিত এই জন্মের জন্য আমি ও আমার সন্তান দায়ী না। যে বা যারা দায়ী, তাদের তো শাস্তি হইছেই। সাজ্জাদ নিজ হাতে কুকুরের মতো হত্যা করছে ওদের। ওদের পাপের শাস্তি ওরা পাইছে। আমরা কোনো পাপ করি নাই। আর সাজ্জাদের রক্তের দাম দিতে হইলে আমারে, আমার সন্তানরে বাঁইচা থাকতে হইবো। এদেশীয় দোসর, সাজ্জাদের হত্যাকারী, আমার মতো হাজারো নারীর সতীত্ব লুণ্ঠনকারী রুস্তম ও জাফরকে শাস্তি দিব আমি। আজ থাইকা তোর আর আমার বাঁইচা থাকার লড়াই, প্রতিশোধের লড়াই শুরু। আমি তোর নাম দিলাম আজাদ।
বইয়ের তথ্য
| নাম | আমি বীরাঙ্গনার সন্তান |
|---|---|
| ইংরেজি নাম | ami birangonar sontan |
| লেখক | লায়লা আরজুমন শিউলী |
| প্রকাশনী | প্রিয় বাংলা প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
| আইএসবিএন | 9789849493952 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849493952 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!