ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন
ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি" বইয়ের সংক্ষিপ্ত কথা: ইন্টারনেটের যুগে বেকার শব্দটি বড় বেশি বেমানান। এখন আর কর্মসংস্থানের বা চাকরির জন্য অফিস থেকে অফিসে ঘুরে ঘুরে জুতার সুকতলি ক্ষয় করা নির্বুদ্ধিতারই সামিল। কারণ ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজনের যোগাযোগ করা সম্ভব। বিদেশ-বিভুঁইয়ের কারো সাথে ভিডিও কথোপকথন আজ থেকে মাত্র তিন বছর আগেও অসম্ভব এবং অবিশ্বাস্য।
এসব ব্যবস্থা এখন গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের কাছেও পরিচিত। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগব্যবস্থার অভাবিত উন্নতির ফলে সারা বিশ্বের ছোট ছোট কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিগুলোও ভাবতে শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে বসানোর দরকার নেই। খরচ কমানোর লক্ষে তারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লোক নেওয়া শুরু করল যারা অফিসে না এসে ঘরে বসেই সব কাজ করে দিতে পারবেন।
ফলে স্বাবলম্বী হওয়ার জন্য এখন আর নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দেশ ত্যাগ করা নিষ্প্রয়োজন। ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। অনলাইনে বসে এ রকম কাজ করাটাই ফ্রিল্যান্সিং। এক যুগেরও বেশি সময় ধরে লেখক তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন। ফলে লেখক তার নিজ অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিংসের আদ্যেপান্ত আলোচনা করেছেন।
বইয়ের তথ্য
| নাম | ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি |
|---|---|
| ইংরেজি নাম | Freelancing Guru : Online Ayer Chabikathi |
| লেখক | মো. ইকরাম |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং |
| আইএসবিএন | 9789849265931 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
