ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

হিসাববিজ্ঞান

সবার জন্য সহজ হিসাববিজ্ঞান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳165

৳ 22025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 55

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ব্যবসায় শিক্ষায় পড়তে গেলেই যে বিষয়টা আবশ্যিকভাবে চলে আসে সেটা হচ্ছে হিসাববিজ্ঞান। যেহেতু ব্যবসায় চালাতে গেলে অর্থনৈতিক হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন থেকে যায়, তাই হিসাব বিজ্ঞানীদের ছাড়া সব ধরনের ব্যবসায়ই আসলে অচল। অন্যভাবে বলা যায় যে ব্যবসায়ের অর্থনৈতিক কার্যক্রমকে যে ভাষায় বিভিন্ন পক্ষের কাছে উপস্থাপন করা হয়, সেই ভাষাটির নাম হচ্ছে হিসাববিজ্ঞান। মুশকিলটা হলো হিসাববিজ্ঞান যেহেতু একটা মোটা দাগের ভারী বিষয়, সবার মাথায় খুব সহজেই হিসাববিজ্ঞানের রসটা খেলা করে না।

তাই অনেকেই হিসাববিজ্ঞানের ওপর দারুণ দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও হিসাববিজ্ঞান নিয়ে খুব বেশি আশাবাদী হয় না। ফলে অনেকেই শুধু পাস করার চিন্তা মাথায় নিয়ে হিসাববিজ্ঞান কোর্সটি শেষ করে কোনোমতে বেঁচে যেতে চায়। এই বইটিতে গল্পে গল্পে সহজভাবে হিসাববিজ্ঞানের আবশ্যকীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

যেসব ছাত্রছাত্রী হিসাববিজ্ঞান নিয়ে কষ্টে আছে, তাদের ভেতর এ বিষয়ে আগ্রহ তৈরি করার জন্যই এই বইটি লেখা হয়েছে। আগ্রহের জায়গাটা একবার তৈরি করা গেলে বাকি বিষয়টুকু যেকোনো একাডেমিক বই থেকেই জেনে নিতে পারবে শিক্ষার্থীরা। আনন্দের বিষয় হচ্ছে, এটাই হিসাববিজ্ঞানের ওপর প্রথম গ্রন্থ, যেটাকে হিসাববিজ্ঞানের ওপর গল্পের বই বললেও খুব বেশি বলা হবে না। তাই হিসাববিজ্ঞানের বই মনে না করে, গল্পের বই মনে করে পড়লেও বইটি পাঠকদের উপকারে আসবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সবার জন্য সহজ হিসাববিজ্ঞান
ইংরেজি নাম Sobar Jonno Sohoj Hisabbijyan
লেখক মঈন রেজা নাদিম
প্রকাশনী আদর্শ
বিষয় হিসাববিজ্ঞান
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
মঈন রেজা নাদিম

লেখক সম্পর্কে

মঈন রেজা নাদিম

পুরো নাম মোহাম্মদ মঈন উদ্দিন রেজা (নাদিম)। সবার কাছে পরিচিত নাদিম নামে। জন্ম ১৯৮৯ সালের ১৭ ডিসেম্বর ঢাকার সবচেয়ে কাছের মফস্বল শহর বংশী নদী বিস্তৃত সাভার পৌর এলাকায়। বাবা মরহুম মো. আব্দুস সালাম ও মা মরহুমা মনোয়ারা বেগম। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে সবচেয়ে ছোট সন্তান নাদিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে ২০০৭ সালে মাধ্যমিক পাস করেন। ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধার স্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 165

৳ 22025% ছাড়