ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
কম্বিনোটরিক্স ও সম্ভাবনা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এর পূর্বে আমি আর রাফে জায়েদ মিলে “কম্বিনোটরিক্সঃ গণিতের মজার দুনিয়া” বইটা লিখেছিলাম। বইটাতে অনেক বেশি তথ্য অনেক কম স্থানের মধ্যে দিতে হয়েছে বলে প্রাইমারি, জুনিয়রের (কোন কোন ক্ষেত্রে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিও) অনেককেই বইটা পড়তে বা নতুন করে সমস্যা সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তাই প্রথম দিকের আলোচনাকে আরো বিস্তারিত ভাবে করার জন্য এই বইটা লিখলাম।
এতে কিভাবে প্রশ্ন পাবার পর ভাবতে হবে, কিভাবে সেটা সমাধান করতে হবে। কখন গুণ করতে হবে কখন যোগ করতে হবে সেট অনেক বেশি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্ভাবনা সেটাও শেষে যোগ করে দেয়া হয়েছে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সম্ভাবনা একটা বড় অংশ নিয়ে আছে, তাই সম্ভাবনা নিয়েও এখানে অনেক আলোচনা করা হয়েছে। এই বইটা মূলত introduction to counting And probability by David Patrick এর রচনা অনুসারে করা। তার এই বইয়ের ভাবানুবাদের সাথে যোগ করা হয়েছে আরো অনেক কিছু টপিক। শেষে সহায়ক সেই সব বইগুলোর তালিকা দিয়ে দেয়া হল। এছাড়া যখন বড়দের জন্য বই লিখতে হয় তখন বইয়ের ভাষা একটু কঠিন হলেও তারা বুঝে ফেলে কিন্তু যখন ছোটদের জন্য বই লিখতে হয় তখন সেটা ছোটদের উপযুক্ত আছে কি না সেটা দেখে নিতে হয়।
আমার এই কাজে সহযোগীতা করেছে, বরিশাল জিলা স্কুলের সাদ বিন কুদ্ছ। ও বইটার পড়ে কোথায় কোথায় আরো বেশি ব্যাখ্যা দরকার সেটা খুঁজে বের করেছে। আর একজনের কথা না বললেই নয় আমার ছোট ভাই সবুজ সরকার। মোটামুটি ওর কথাতেই এই বইটা লেখা। ওর মতে আগের বইটা তুলনামূলক ভাবে ছোটদের জন্য কঠিন হয়েছে। তোমাদের বিন্যাস, সমাবেশ বা সম্ভাবনার সমস্যা সমাধানের সকল ভীতি দূর হোক। সবার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য আর একই সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হোক ।
বইয়ের তথ্য
| নাম | কম্বিনোটরিক্স ও সম্ভাবনা |
|---|---|
| ইংরেজি নাম | Combinatorics and Shomvabna |
| লেখক | দিপু সরকার |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | গণিত |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৭ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১৬ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 207 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
