ব্লু বনেট ও নক্ষত্র
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘ব্লু বনেট’ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক অদ্ভুত সুন্দর নীল ঘাস-ফুল। বাংলাদেশ থেকে তরুণী রিয়া টেক্সাসে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে উচ্চশিক্ষার্থে। আমেরিকাকে বলা হয় ‘ল্যান্ড অফ অপরচুনিটি’। যুগ যুগ ধরে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ আর ভাষার মানুষ এসেছে এই দেশে। মেধাবী রিয়ার স্বপ্ন ছিল এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করে একটি লাল কনভার্টিবল গাড়ি চালাবে মরুভূমিতে ধুলো উড়িয়ে। কিন্তু সদ্য আগত রিয়া উপলব্ধি করে শিকড় উপড়ে একটি গাছকে যেমন নতুন জায়গায় লাগিয়ে দিলে তার সোজা হয়ে দাঁড়াতে সময় লাগে অন্য একটি দেশে এসে মানুষেরও কঠিন একটি সময় যায়। দুটি সুটকেস, মেধা আর অল্প কিছু ডলার সম্বল করে এ যেন এক ঘাস-ফুলের ভিনদেশি নক্ষত্র হতে চাওয়ার স্বপ্ন।
জীবনের এই গল্প তারুণ্যের। তরুণ বয়সের সব রং এই গল্পে আছে। আছে আড্ডা, রসবোধ, সংগীত, বন্ধুত্ব, বিরহ, প্রেম এবং অর্জন। সব শেষে এটি একটি ভালোবাসার গল্প, যা নদীর পথের মতো এলোমেলো কিন্তু গভীর। জীবনের কঠিন পথে হাঁটতে গিয়ে ব্লু বনেট ও নক্ষত্রের মাঝামাঝি নাগরিক বহুতল ভবনে আটকে থাকে অনুচ্চারিত সাধ আর শব্দমালা।
বইয়ের তথ্য
| নাম | ব্লু বনেট ও নক্ষত্র |
|---|---|
| ইংরেজি নাম | Blue Bonnet and Stars |
| লেখক | ইশরাত মাহেরীন জয়া |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849618157 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০২২ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
