ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
দুই জীবনের দহন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এক জীবনে কেউ পাশে থাকবে, কেউ থাকবে না! কেউ হয়তো অতলস্পর্শ ভালোবাসবে, কেউ করবে ভালোবাসার নিখুঁত অভিনয়! মনের কথাগুলো বলার মতো একটা মানুষ এক জীবনে মিলবে কী মিলবে না সেটাও অনিশ্চিত ! আবার কেউ কেউ হঠাৎ হারিয়ে যাওয়া মানুষটির স্মৃতিটুকু বছরের পর বছর ধরে জীবনের শেষ দিনটা অবধি বুকের ভেতর আগলে রাখে কতো না যতনে! মানুষের জীবনটা এমন কেন! জীবনে কেন এত দুঃখ! এত দহন! আসলে পৃথিবীতে প্রত্যেক মানুষই যেন খুব একা!
অনেক দিন পর মা-বাবার মায়াভরা ছবিটার দিকে চেয়ে থেকে চোখের পানি আটকে রাখতে পারলেন না! কতগুলো বছর হয়ে গেল মা-বাবা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন! তবু যেন মনে হয়- এইতো সেদিন গ্রাম থেকে ঢাকায় ফেরার সময় মা জননী গায়ে হাতটা বুলোতে বুলোতে আয়াতুল কুরসি পড়তেছিলেন! জোবায়ের মোহাম্মদ ভেজা চোখে বিড়বিড় করছেন, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।
নীরার দিকে গভীর চোখে তাকিয়ে মিলন আজহার বলল, কর্পোরেট জগতে সুন্দরী স্মার্ট নারীদের বড় চাহিদা। আই থিংক, আপনার মতো আবেদনময়ী নারীকে বিছানায় পাওয়ার জন্য কত পুরুষ পাঁচ লাখ দিতেও প্রস্তুত! সেটা বুঝতে নিশ্চয় আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়! ডোন্ট মাইন্ড! সব কথা খারাপ ভাবে নিলে কিন্তু চলবে না।
অবশ্য প্রথম প্রথম এই জাতীয় কথায় মন্দ লাগাটাই স্বাভাবিক। মিলন আজহারের কথায় নীরার মাথায় রক্ত উঠে যায়। নীরার ভেতরে ঝড়, ভূমিকম্প, বজ্রপাত। নীরা দাঁতে দাঁত চেপে রাগ দমিয়ে মিলন আজহারের দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে কী ভাবছেন! এমন অসভ্যর মতো কথা বলছেন কেন? অ্যাম আই আ কলগার্ল? আমি বেশ্যা!…
বইয়ের তথ্য
| নাম | দুই জীবনের দহন |
|---|---|
| ইংরেজি নাম | Dui jiboner dohon |
| লেখক | আরিফ মজুমদার |
| প্রকাশনী | প্রজন্ম পাবলিকেশন্স |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 978-984-95878-4-2 |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| ভাষা | bangla |
| sku | PROJONMO - 065 |
| ISBN | 978-984-95878-4-2 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
