সমকালীন উপন্যাস

নাগিনী কন্যার কাহিনী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজনীতি-সচেতন সমাজমনস্ক লেখক। জনজীবনের প্রতি তাঁর গভীর মনোযোগ। জীবনকে তিনি পর্যবেক্ষণ করেন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে মনে রেখে।এজন্যই নির্দিষ্ট কোনো অঞ্চল বা ভৌগোলিক পরিসীমা বিশেষ তাৎপর্য পায় তাঁর লেখায়। অঞ্চলকে কেন্দ্র করেই মানুষ আঞ্চলিকতাকে অতিক্রম করে। বিশেষকে ধারণ করেই হয়ে ওঠে নির্বিশেষ। ভিন্ন ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় বেড়ে উঠলেও মানুষ হিসেবে সব জনগোষ্ঠীর মধ্যেই সাধারণ কিছু মনোবৃত্তি অনুভব অনুভূতি থাকে যাকে কোনো ভৌগোলিক সাংস্কৃতিক আবেষ্টনী দিয়েই পৃথক করা যায় না। রক্ত-মাংসের মানুষের নারী-পুরুষের পারস্পরিক প্রেমানুভূতি তেমনি একটি দেশ- কাল-সংস্কৃতি নিরপেক্ষ শাশ্বত বিষয়। এই প্রেম শিল্প-সাহিত্যে যুগে যুগে নানাভাবে রূপায়িত হয়েছে আজো হচ্ছে চিরদিন হবে। মানুষ যতদিন থাকবে। মানুষের বহির্গত সামাজিক সত্য পরিবর্তিত হয় হৃদয়গত সত্য অন্তর্গতভাবেই ধ্রুব। তাই যত পুরোনো হোক কানু বিনা গীত নাই। ব্যতিক্রমী বেদে সম্প্রদায়ের বিরল জীবনের কথা হলেও শেষ পর্যন্ত 'নাগিনী কন্যার কাহিনী' প্রেমের উপন্যাস। নাগু ঠাকুরের মধ্য দিয়ে এক বীর প্রেমিককেই অঙ্কন করেছেন তারাশঙ্কর। বেদে জীবনের আচার, ব্যবহার, বিশ্বাস, ধর্ম প্রভৃতিসহ সম্পূর্ণ জীবনকেই তুলে ধরেছেন তারাশঙ্কর তাঁর উপন্যাসে। যেখানে মুখ্য হয়ে দেখা দিয়েছে গোষ্ঠীপতি শিরবেদের শাসন ও বিষহরির সেবায় উৎসর্গিতা নাগিনী কন্যার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রেমকে কেন্দ্র করে।নর-নারীর চিরন্তন জৈবিক আকাঙ্ক্ষায় আবদ্ধ যে প্রেম। শিরবেদে মহাদেব ও গঙ্গারাম, নাগিনী কন্যা শবলা ও পিঙলা, নাগু ঠাকুর প্রমুখকে কেন্দ্র করে প্রেমময় এক অন্য রকম দুঃখের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুনিয়েছেন 'নাগিনী কন্যার কাহিনী' উপন্যাসে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নাগিনী কন্যার কাহিনী
ইংরেজি নাম nagini kanyar kahini
লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী অবসর প্রকাশনা সংস্থা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789848801178
পৃষ্ঠা সংখ্যা ২২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা228
ভাষাbangla
ISBN9789848801178
বান্ডিংhard cover
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

লেখক সম্পর্কে

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ছিলেন। ১৮৯৮ সালের ২৪ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর জন্ম। তাঁর শৈশব কাটে এই বীরভূম জেলারই লাভপুর গ্রামে। ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বাবা-মায়ের কাছে তিনিও একই সততা ও আদর্শের শিক্ষা নিয়ে বেড়ে উঠতে থাকেন। লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে নানা কারণে বিশ্ববিদ্যালয়ের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়