ছোটদের সেরা গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রকাশকের কথা শিশু-কিশোরদের জন্য হুমায়ূন আহমেদ দু’হাতে না লিখলেও প্রচুর লিখেছেন। মজার মজার সব লেখা। রহস্য, এডভেঞ্চার, ভৌতিক গল্প, সায়েন্স ফিকশান কোন কিছুই বাদ দেন নি। তাঁর সেই সব লেখা থেকে বাছাই করা কিছু গল্প আমরা প্রকাশ করতে চেয়েছিলাম। হুমায়ূন আহমেদ আমাদের প্রস্তাবে রাজি হলেন। যখন তাঁদের বললাম গল্প বাছাই করে দিতে, তখন তিনি বললেন- আমি কি করে বলব কোনটা সেরা গল্প, কোনটা নয়? আপনি বাচ্চাদের জিজ্ঞাস করুন।
ওদের মতামত দিয়ে সেরা গল্প বাছাই করুন। এই সংকলনে তাই করা হয়েছে। বেশির ভাগ ক্ষুদে পাঠক যে সব গল্পকে সেরা হিসেবে চিহ্নিত করেছে সেই সবই রাখা হয়েছে। গল্পের তালিকা লেখককে দেখানো হলে তিনি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন- আমার কিছু ভাল গল্প বাচ্চারা বাদ দিয়েছে, এর কারণ কি? আমি বললাম, আপনার পছন্দের গল্প কি ঢুকিয়ে দেব? তিনি বললেন, অবশ্যই না। শিশুদের মতে কোনটি সেরা তা আমরা ঠিক করে ওদের উপর চাপিয়ে দেব না। ওরাই ওদেরটা ঠিক করবে। তাই করা উচিত। আমরা এই সংকলনে তা করেছি। আহমেদ মাহমুদুল হক সূচিপত্র*বোকা দৈত্য*লোকটি*নীল হাতি*গোবর বাবু*রুঁরুঁর গল্প*বড় মামা এবং রাজকুমারী সুবর্ণ রেখা*কানী ডাইনী*আলাউদ্দিনের চেরাগ*একটি ভয়ংকর অভিযানের গল্প*রাণী কলাবতী
বইয়ের তথ্য
| নাম | ছোটদের সেরা গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Chotoder Sera Golpo |
| লেখক | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9844100518 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৩ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১৫ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 103 |
| ভাষা | bangla |
| ISBN | 9844100518 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
