অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

ফারাও

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিশ্বের সেরা বেস্টসেলিং লেখক উইলবার স্মিথ এই বইয়ে আরও একবার তুলে এনেছেন সাড়ে তিন হাজার বছর আগের প্রাচীন মিশরের কাহিনি। প্রাক্তন ক্রীতদাস টাইটার বর্ণনায় পাঠক ফিরে যাবেন এক বিক্ষুব্ধ, কিন্তু একই সঙ্গে মনােমুগ্ধকর প্রাচীন ইতিহাসের মাঝে। আক্রান্ত হয়েছে মিশর। গুরুতর আহত হয়েছেন ফারাও টামােস। প্রাচীন শহর লুক্সরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে শত্রুরা। ফারাও-এর উপদেষ্টা, এবং সেনাবাহিনীর অধিনায়ক টাইটা প্রস্তুতি নিয়েছে চূড়ান্ত লড়াইয়ের।

কিন্তু মনে মনে সে জানে, পরাজয় প্রায় অবশ্যম্ভাবী। এবার নির্ধারিত হয়ে যাবে মিশরের ভাগ্য। শেষ মুহূর্তে দেখা দিল পুরনাে বন্ধু, মােড় ঘুরে গেল। যদ্ধের হার মেনে নিয়ে পিছিয়ে গেল শত্রুরা। কিন্তু বিজয়ীর বেশে লুক্সর ফিরতে না ফিরতেই আটক করা হলাে টাইটাকে, দেশদ্রোহের অভিযােগ আনা হলাে তার বিরুদ্ধে। টামােস মারা গেছেন, আর তার মৃত্যুর সাথে সাথে নতুন করে এক অন্ধকার রাজত্বের শুরু হয়েছে মিশরের বুকে। সিংহাসনে বসেছে নতুন এক ফারাও, যে কিনা বদ্ধ উন্মাদ।

যে ভাবেই হােক তাকে থামাতেই হবে...। এই কাহিনি বিস্তৃত হয়েছে লুক্সর স্বর্ণমন্দির থেকে স্পার্টার দুর্গ-প্রাসাদ অবধি। মানুষের সাথে মানুষের চিরন্তন লড়াই, রক্তপাত, হুমকি, লােভ আর উন্মাদনার এক সম্মােহনী বর্ণনা তুলে ধরেছেন লেখক উইলবার স্মিথ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফারাও
ইংরেজি নাম Prachin Misorer Kahini : Pharaoh
লেখক উইলবার স্মিথ, শাহেদ জামান
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789849170280
পৃষ্ঠা সংখ্যা ৩৮২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
উইলবার স্মিথ

লেখক সম্পর্কে

উইলবার স্মিথ

উইলবার এডিসন স্মিথ, সাহিত্য জগতে উইলবার স্মিথ নামে যার ব্যাপক খ্যাতি রয়েছে | উইলবার স্মিথ মূলত একজন অ্যাডভেঞ্চারধর্মী থ্রিলার লেখক। ১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার ব্রোকেনহিলে জন্মগ্রহণ করেন এ লেখক। শিশুবয়স থেকে বইয়ের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়েছিলো তার অবদান সম্পূর্ণ স্মিথের মায়ের। সেকেন্ডারি স্কুলে পড়ার সময়ে স্কুল ম্যাগাজিনের গুরুভাগ দায়িত্বই ছিলো তার কাঁধে, তখন থেকেই স্বপ্ন দেখতেন সাংবাদিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়