মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

প্রজাপতি পলায়ণ ও রক্ত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"প্রজাপতি পলায়ণ ও রক্ত" বইটির সম্পর্কে কিছু কথা:

এই দেশে যারা ১৯৭১ এর ভেতর দিয়ে গিয়েছে তারা সারা জীবনের জন্যে পরিবর্তিত হয়ে গিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় একাত্তরের স্মৃতি বুঝি শুধু মস্তিষ্কে নয়, এটি বুঝি রক্তের মাঝে ঢুকে গেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মের ভেতর প্রবাহিত হয়ে যাচ্ছে। একাত্তরের প্রজন্ম পৃথিবীর সবচাইতে নৃশংস প্রজাতি পাকিস্তানী মিলিটারির নিষ্ঠুর গণহত্যা এবং সব চাইতে ঘৃণিত প্রজাতি রাজাকার আলবদরদের বিশ্বাসঘাতকতা নিজের চোখে দেখেছে।

খুব সহজেই এই নৃশংসতা এবং বিশ্বাসঘাতকতা তাদের পুরাে মানবজাতির ওপর থেকে বিশ্বাস হারিয়ে দিতে পারতাে। কিন্তু সেটি ঘটেনি। তার কারণ একাত্তরের নয় মাস তারা একই সাথে মুক্তিযােদ্ধাদের সাহস আর বীরত্ব এবং দেশের সাধারণ মানুষের একের জন্যে অন্যের ভালােবাসাটুকু দেখেছে। স্বাধীনতার আনন্দ কতাে তীব্র হতে পারে সেটি শুধুমাত্র এই প্রজন্ম অনুভব করতে পেরেছে আর কেউ নয়। সেই একাত্তরের প্রজন্ম সেলিম সােলায়মানের লেখা “প্রজাপতি পলায়ন ও রক্ত” বইটির পাণ্ডুলিপিটি আমার পড়ার সৌভাগ্য হয়েছে ।

একাত্তরের বিশাল ব্যাপ্তিকে ধারণ করার মতাে ক্যানভাস পৃথিবীতে নেই, তাই তার ওপরে অসংখ্য বই লেখা হয়েছে, সেই হিসেবে এই বইটি একটু অন্যরকম, কারণ লেখক একাত্তরটি দেখেছেন একজন শিশু হিসেবে। ছােট একটা শিশু একাত্তরে কেমন করে আস্তে আস্তে পাল্টে যেতে পারে, যখন প্রজাপতির পিছনে ছুটে বেড়ানাের কথা তখন কেমন করে রক্ত দেখে অভ্যস্ত হয়ে যেতে হয় সেলিম সােলায়মান আমাদের সেই গল্পটি শুনিয়েছেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রজাপতি পলায়ণ ও রক্ত
ইংরেজি নাম Butterfly Blood And Run
লেখক সেলিম সোলায়মান
প্রকাশনী তাম্রলিপি
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9847009604485
পৃষ্ঠা সংখ্যা ১০১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
সেলিম সোলায়মান

লেখক সম্পর্কে

সেলিম সোলায়মান

Salim Solaiman: আড্ডার মোজাজে গল্প বলে যান, সেলিম সোলায়মান; ঝর ঝরে গদ্যে। গল্প করতে করতে কখনো হাল্কা চালে, কখনো তুমুল কৌতুকে আবার কখনোবা তীব্র শ্লেষে উচ্চারণ করেন সমাজ সংসারের বিদ্যমান অসংগতিসমূহের আর ঐসব সত্যসমূহের, যেসব নিয়ে সচরাচর অধিকাংশই মুখ খুলতে নারাজ। উপন্যাস, ভ্রমনপোন্যাস, গল্প, প্রবন্ধ, ছড়া বা কবিতা যা’ই লিখেন না কেন তিনি, তাতেই ফুটে তাঁর সেই ধরণটি। চাঁদপুর জেলার সাপদি গ্রামের বহরদার বা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়