কবিতা ও গজল

বিষণ্ণ ভায়োলিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শব্দের মালা গেঁথে মনের আকুতি প্রকাশের ইচ্ছে অনেকের থাকলেও নান্দনিক প্রকাশের সক্ষমতা সবার থাকে না, কারো কারো থাকে। বিধাতার উপহার প্রিয় পুত্র, যা প্রিয় সহকর্মীর পত্নী ফারহানা নাজনীন প্রিয়তি এবং তাঁর পরিবারের জন্য অনতিক্রম্য বেদনা, তা অনায়াসে জীবনের অংশ হিসেবে ধারণ করে সদা হাসিমুখে সকল আয়োজনে তাঁর প্রাণ চাঞ্চল্য দিয়ে অনুষ্ঠানকে করে তোলেন আনন্দ মুখর।

বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর সৃষ্টিশীল সাহিত্য প্রতিভা দৃশ্যমান। বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে যে কোনো পোস্টের ভূমিকায় তাঁর মন কেড়ে নেয়া অনু কবিতা বা কবিতাংশ মুগ্ধ করে সবাইকে। অফিসার্স ক্লাব, ঢাকায় তাঁর আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত উপস্থিতি আর বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেয়া তাঁর অনু কবিতা এবং কবিতাংশ দেখে নির্দ্বিধায় তাঁকে একজন সংস্কৃতিবান মানুষ ভাবতেই হয়।

সাহিত্যমনা প্রিয়তির কাব্যচর্চা বাংলাদেশের কাব্য জগতে অবদান রাখতে পারবে এ বিশ্বাসে অনেক দিন আগে আমি তাঁকে তাঁর সব কবিতা দিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে উৎসাহিত করি। আমার খুব ভালো লাগছে ‘বিষণ্ণ ভায়োলিন’ কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ কবি ফারহানা নাজনীন প্রিয়তির বাংলা সাহিত্য জগতে গর্বিত পদচারণার শুভ সূচনা হলো।

আমার দৃঢ় বিশ্বাস কবি জীবনানন্দ দাশের ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’ এর কেউ’র মধ্যে থাকবেন তিনি। কবি প্রিয়তির শব্দমালা ‘বিষণ্ণ ভায়োলিন পাঠকের মনের কাব্য ক্ষুধা নিবারণে বিশেষ ভূমিকা রাখবে এবং আগামীতেও আমরা তাঁর কাছ থেকে আরও অনেক মানসম্পন্ন কাব্য কথা পাবো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিষণ্ণ ভায়োলিন
ইংরেজি নাম bishonno violin
লেখক ফারহানা নাজনীন প্রিয়তি
প্রকাশনী পুনশ্চ পাবলিকেশন
বিষয় কবিতা ও গজল
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
বান্ডিংhard cover
ফা

লেখক সম্পর্কে

ফারহানা নাজনীন প্রিয়তি

কবিতা ও গজল বিষয়ক লেখক · প্রকাশক: পুনশ্চ পাবলিকেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280