সমকালীন উপন্যাস

নীলচন্দ্রিমা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳192

৳ 24020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 48

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সাদামাটা রসিকতায় এর ওর সাথে খিলখিল করে হাসছে ঝুমুর। অনেক সময় অকারণেই হাসছে। জোর করে হাসতে গিয়ে চাপা ব্যাথা হয়ে যাচ্ছে। ভেতরের আতঙ্ক চাপা দিতে গিয়ে মাঝে মাঝেই অপ্রস্তুত হয়ে যাচ্ছে। হালকা শিফনের শাড়িতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে। প্রেসের লোকজন সামনাসামনি হাঁ করে তাকিয়ে না থাকলেও একটু দূরত্ব বজায় রেখে ঝুমুরের বাহ্যিক সৌন্দর্যকে গিলে খাচ্ছে। হঠাৎই আবারও আলম ভাইয়ের সামনে পড়ে যায় ঝুমুর। উনার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছেন।

ক্ষণে ক্ষণে এদিক সেদিক তাকিয়ে অস্থির ভঙ্গিতে ঝুমুরকেই জিজ্ঞেস করলেন, -কলকাতার সেই কলামিস্ট এর সাথে দেখা হয়েছে? এদিকে একের পর এক সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিয়ে সেটা এ্যাশ ট্রে-তে পিষে ফেলে আরেকটা সিগারেট ধরাচ্ছে নাতাশা। তার মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আপন মনে গর্জে উঠছে -কত্ত বড় সাহস! আধবুড়ি একটা বিচ! ইন্সপেক্টর সানি নাতাশার একটা ছবি টুকে নিয়েছিলেন। সেইসাথে মিসিং হবার দিনের খুঁটিনাটি মনোযোগ দিয়ে শুনেছিলেন নাতাশার মায়ের কাছ থেকে।

কিন্তু পরপর কয়েকটা খুনের ঘটনায় এই মিসিং কেইসটার কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। কে এই ঝুমুর? নাতাশা কেন এবং কিভাবে নিঁখোজ হলো? মিডিয়া জগতের জনপ্রিয় নায়িকার মধুচন্দ্রিমা কেমন কাটলো? জানতে হলে পুরো উপন্যাসটি পড়তে হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নীলচন্দ্রিমা
ইংরেজি নাম Neel Chandrama
লেখক কানিজ ফাতেমা সোমা
প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
বান্ডিংhard cover
কানিজ ফাতেমা সোমা

লেখক সম্পর্কে

কানিজ ফাতেমা সোমা

উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়া জেলায় কানিজ ফাতেমা সোমার জন্ম। বাবা মোঃ আব্দুল গণি খন্দকার এবং মা মিসেস রেহানা ইয়াসমিনের একমাত্র কন্যাসন্তান তিনি। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আযিযুল হক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। সেখান থেকেই অনার্স শেষ করে মাস্টার্সের জন্য বেছে নেন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 192

৳ 24020% ছাড়