রিমি ফিরে এসেছে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ঘুম ভাঙার আগে আগে বেশ অনেকক্ষণ একটানা স্বপ্ন দেখছিল শান্ত রায়হান। স্বপ্নটা হল-একটা স্পেসশিপে জিমি আর সে মহাকাশে ছুটছে। তাদের গন্তব্য কোথায় তারা জানে না। অজানা কোনো গ্রহে বা তারার দেশে হয়তো তারা নামবে। কিন্তু কোন সে দেশে তারা নামবে? একটার পর একটা গ্রহ-উপগ্রহ তারা পিছনে ফেলে যাচ্ছে। যুতসই কোনো তারার দেশ এখনো তাদের ধরাছোঁয়ার মধ্যে আসেনি। জিমিকে বেশ অদ্ভুতরকম সুন্দর লাগছে। মাঝেমধ্যে সে তার দিকে পাশ ফিরে তাকাচ্ছে।
মিটিমিটি হাসি, হেলমেটের বাইরে থাকা চুলের ফুরফুরে নাচনি, চাহনি-এসব শান্ত রায়হানের মনটাকে দোলাচ্ছে। শান্ত রায়হান একসময় জিমিকে কাছে টেনে নেয়। স্পেসশিপ জেট স্টর্মে যেন একটা ঝাঁকুনি খেয়ে উল্টে গিয়ে আবার সোজা হল-স্বপ্নের এ পর্যায়ে ছোট ময়াজ্জিনের কর্কশ আজান কানে প্রবেশ করল। শান্ত রায়হান কিছুক্ষণ বিছানায় এপাশওপাশ করল। আজান শেষে আবার চোখ লাগিয়ে স্বপ্নের বাকিটুকু দেখা যায় কিনা সে চেষ্টা করল। কিন্তু চেষ্টা বৃথা। সে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য প্রস্তুত হল।
বইয়ের তথ্য
| নাম | রিমি ফিরে এসেছে |
|---|---|
| ইংরেজি নাম | Rimi Fire Ashechye |
| লেখক | আতাউর রহমান কানন |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| আইএসবিএন | 9789848954787 |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | 2013 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848954787 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!