বিবিধ প্রবন্ধ

অনাবিল মুখচ্ছবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳294

৳ 35016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 56

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"অনাবিল মুখচ্ছবি" বইয়ের ফ্ল্যাপের লেখা:

বর্ণাঢ্য এক জীবন পাড়ি দিয়ে এসেছেন ফারুক চৌধুরী। দীর্ঘ কূটনৈতিক ও সামাজিক জীবনে পেয়েছেন বিচিত্র মানুষের নিবিড় সান্নিধ্য। তাঁদের কেউ খ্যাতিমান, কেউ এই বিপুল মানবসমাজে নিতান্তই হারিয়ে যাওয়ার মতাে কোনাে চরিত্র। ফারুক চৌধুরীর এই অভিজ্ঞতার মিছিলে আছেন রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, ক্রীড়া-কিংবদন্তি, কূটনীতিক, ব্যবসায়ী, গৃহপরিচারক। কেউ বাংলাদেশের নন্দিত মানুষ, কেউ মহিমাময় বিশ্বনেতা, কেউ বা দেশকাল-ছাপানাে পৃথিবীজোড়া মানুষের ভালােবাসার পাত্র।

এ বইয়ের লেখাগুলােয় ফারুক চৌধুরী তাঁদের সবার বাইরের আবরণ ছিন্ন করে বুঝতে চেয়েছেন ভেতরের মানুষটিকে। তাদের অন্তরতম সত্তার আবিষ্কার যেন লেখকের জন্যও এক আত্ম-উন্মােচন । কারণ এঁদের সবার রঙে বর্ণময় হয়ে উঠেছে তার নিজেরও জীবন। এই আত্ম-উন্মােচনের পালায় তাই নিজেকেও তিনি বাদ দেননি। একগুচ্ছ লেখায় নিজেকে মেলে ধরেছেন অকপটে। এ বই বিচিত্র মানুষের গল্প। মানুষের বৈচিত্র্যের গল্প। বিচিত্র মানুষের মধ্য দিয়ে বিশ্বমানবিকতার গল্প।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অনাবিল মুখচ্ছবি
ইংরেজি নাম Anabil Mukhocchobi
লেখক ফারুক চৌধুরী
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বিবিধ প্রবন্ধ
আইএসবিএন 9789849240457
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
ISBN9789849240457
বান্ডিংhard cover
ফারুক চৌধুরী

লেখক সম্পর্কে

ফারুক চৌধুরী

জন্ম ১৯৩৪ সালের ৪ জানুয়ারি । ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব। ১৯৮৫ সালে সার্কের জন্মলগ্নে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ব্র্যাকের পরিচালনা পর্ষদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বাের্ডের সদস্য।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 294

৳ 35016% ছাড়