বাউলের আখড়ায় ফকিরের ডেরায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গ্রামে-গঞ্জে যেসব সাধক-বাউল- ফকির-মহাজন-তান্ত্রিক-উপাসক রয়েছেন, তাঁদের কজনকেই-বা আমরা চিনি? তাঁদের প্রায় সবাই আমাদের ‘ভদ্র’ ও ‘নাগরিক’ সমাজে অপরিচিত। নীরবে-নিভৃতে তাঁরা বাংলায় নিজস্ব এক দর্শনের ধারা বয়ে নিয়ে চলেছেন। নির্মাণ করেছেন আলাদা এক মরমিজগৎ। লোকচক্ষুর আড়ালে তাঁরা সাধনকেন্দ্রিক গুহ্য একটি সাংস্কৃতিক জীবনধারা অনুসরণ করছেন। গানের মধ্য দিয়ে তাঁরা সন্ধান করে চলেছেন জীবনের গভীরতর অর্থ।
তাঁদের জীবনযাপন, সংগীতচর্চা আর সাধনার বিষয়টি খুব কমই আলোচিত হয়েছে বাংলা সাহিত্যে। মেলা-উৎসব-ওরস, মাজার-মন্দির-শ্মশান, ফকিরের ডেরা, বাউলের আখড়া আর গ্রামীণ জনপদ ঘুরে লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ আমাদের প্রান্তবাসী সাধকদের সেই অচেনা ভুবনের আশ্চর্য ও কৌতূহলোদ্দীপক গল্প বলেছেন এ বইয়ে।
বইয়ের তথ্য
| নাম | বাউলের আখড়ায় ফকিরের ডেরায় |
|---|---|
| ইংরেজি নাম | Bauler Akhray Fokirer Deray |
| লেখক | সুমনকুমার দাশ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789845250498 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১৯ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
