ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

বাংলায় ইসলাম প্রচারে সাফল্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳273

৳ 32516% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 52

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘বাংলায় ইসলাম প্রচারে সাফল্য’ বইয়ের ফ্ল্যাপের কথা: বাংলায় ইসলাম প্রচার ও মুসলমানদের সংখ্যাধিক্য নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কারো মতে, তলোয়ারের জোরে বা মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে। যুক্তি ও তথ্য যার যথার্থতা প্রমাণ করে না। আবার কেউ কেউ মনে করেন, বহিরাগত সুফি-দরবেশরাই এ দেশে ইসলাম ধর্মের প্রসারে প্রধান ভূমিকা রেখেছেন। এই ধারণাটিও কি শতভাগ সঠিক? কারো কারো মতে, এ দেশের মুসলমানদের বড় অংশটাই নিম্নবর্ণের হিন্দুদের মধ্য থেকে ধর্মান্তর প্রক্রিয়ায় মুসলমান হয়েছে।

এই ধারণার পক্ষে যেমন তেমনি বিপক্ষেও কিছু যুক্তি ও তথ্য রয়েছে। প্রচলিত এসব ধারণা এবং এ সম্পর্কে দেশি-বিদেশি পণ্ডিত ও গবেষকদের নানা মতামত বিশদভাবে তুলে ধরেছেন। পাশাপাশি এসব ধারণা ও মতকে যুক্তি ও তথ্যের আলোকে যাচাই করতে চেয়েছেন আকবর আলি খান। তাঁর অন্য সব রচনার মতো এ বইটিতেও লেখকের তীব্র অনুসন্ধিৎসা এবং পরিশ্রমী ও নিরাসক্ত গবেষণা-প্রবৃত্তির পরিচয় পাওয়া যায়। বইটি কেবল আগ্রহী পাঠকের কৌতূহলই মেটাবে না, আলোচ্য বিষয়ে অনেক সংশয় ও বিভ্রান্তি নিরসনেও সহায়ক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলায় ইসলাম প্রচারে সাফল্য
ইংরেজি নাম Banglay Islam Prochare Safollo
লেখক আকবর আলি খান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789845250450
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০২০ সাল
আকবর আলি খান

লেখক সম্পর্কে

আকবর আলি খান

‘৭১ পূর্ববর্তী সময়ে তিনি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন, ছিলেন বঙ্গবন্ধুর অসহযোগের সমর্থক। ২৫ মার্চের কালরাতের পর যখন অস্থায়ী সরকার গঠিত হয়নি, তখনই নিজ এলাকা হবিগঞ্জে পুলিশের অস্ত্র সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেন তিনি, নিজ হাতে তৈরি করেন অস্ত্র উন্মুক্তকরণের সরকারি লিখিত অনুমতি। অস্থায়ী সরকারের জন্য তহবিল গড়তে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে তিন কোটি টাকা ট্রাকে কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 273

৳ 32516% ছাড়