বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি

পূর্বসূরিগণ : স্মরণ সত্তা মনন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পূর্বসূরিগণ : স্মরণ সত্তা মনন আমাদের শিল্প-সাহিত্য ভুবনে আহমাদ মাযহারের চিন্তাদীপ্ত অবলোকনের সাক্ষ্য। ব্যক্তির বিচিত্রবিধ কৃতির সূত্রে তিনি বৃহত্তর বাঙালি মনীষার স্বরূপ উদ্ঘাটনে ব্রতী। বিষয় নির্বাচনে লেখক সমগ্রতাবাদী। তাই রবীন্দ্রনাথ-নজরুল-বুদ্ধদেব বসু সম্পর্কিত আলোচনার পাশে তাঁকে দেখি ‘আধুনিকের উপেক্ষা’ জর্জর মোহাম্মদ লুৎফর রহমানদের শিল্পসত্তা আবিষ্কার-তৎপর।

আহমাদ মাযহার তাঁর শিল্পসাহস ও স্বাতন্ত্র্যে পূর্বসূরি-বিচারের প্রথাসিদ্ধ, ভক্তিবাদী দৃষ্টিকোণকে খারিজ করে সংশ্লেষণ-বিশ্লেষণের এক নতুন পথ নির্মাণ করেছেন। ব্যক্তিকে উন্মূল একক না ধরে তাকে সমাজ-সময় ও পরিপ্রেক্ষিতের পাটাতনসমেত দেখতে চেয়েছেন।

ফলে অতিমূল্যায়ন বা অবিচার কোনোটারই আশঙ্কা থাকে না। পূর্বসূরিগণকে ভিত্তিভূমে রেখে লেখক সন্ধান করেছেন সমাজ-সাহিত্য-রাষ্ট্রের সম্মুখগামী অভিমুখ।

প্রচল কিংবদন্তি বা লোকপ্রিয় বিশেষণের প্রতি বিন্দুবৎ মোহিত না হয়ে পূর্বসূরিগণকে উদ্ধার করেছেন গভীরতাগামী পাঠে, স্বচ্ছ যুক্তিবিচারে এবং তুলনামূলক আলোচনা-প্রত্যালোচনায়। সঙ্গে যুক্ত হয়েছে লেখকের উদার-অসাম্প্রদায়িক-ইহজাগতিক দৃষ্টিভঙ্গি আর ব্যক্তিত্বব্যঞ্জিত ভাষার লাবণ্য। স্মারক-আলোচনার পরিসর ছাপিয়ে অতঃপর এই বই হয়ে ওঠে আমাদের গদ্যসাহিত্যের এক বলবান-নিরুপম সংযোজন। পিয়াস মজিদ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পূর্বসূরিগণ : স্মরণ সত্তা মনন
ইংরেজি নাম Purboshurigon : Shoron Sotta Monon
লেখক আহমাদ মাযহার
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি
আইএসবিএন 9847012004432
পৃষ্ঠা সংখ্যা ২০৭
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৫
আহমাদ মাযহার

লেখক সম্পর্কে

আহমাদ মাযহার

Ahamad Mazher জন্ম : ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়। শিক্ষা : ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এস এস। সি, শহীদ সোহরাওয়াদী কলেজ থেকে ১৯৮০ সালে এইচ এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর। ছোটদের জন্য গল্প কবিতা ও প্ৰবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়