বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি

বাংলাদেশের কালচার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳357

৳ 42516% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 68

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আবুল মনসুর আহমদের মতে, মানুষের বেলায় যা ব্যক্তিত্ব, জাতির বেলায় তার নামই কালচার বা কৃষ্টি। ব্যক্তিত্ব যেমন একজন মানুষকে আর দশজন থেকে আলাদা করে, কালচারও তেমনি একটি জাতিকে অন্য জাতি থেকে স্বাতন্ত্র্য দেয়। এই স্বাতন্ত্র্যটুকুই জাতির বৈশিষ্ট্য। এটাই তার পরিচয়, তার গৌরবেরও বিষয়। এককালের পূর্ব বাঙলা, মাঝখানে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়ে যা আজকের বাংলাদেশ, তার সেই পরিচয় বা আত্মানুসন্ধানের প্রয়াস করেছেন লেখক এই বইয়ের অন্তভুর্ক্ত তাঁর বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধগুলোতে।

লেখক মনে করেন, বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটিই আসল বাঙলা। কাজেই জার্মানি, কোরিয়া বা ভিয়েতনাম যে-অর্থে বিভক্ত হয়েছে সে অর্থে ‘বাঙলাভাগ’ কথাটার ব্যবহার সঠিক নয়। কলকাতাকেন্দ্রিক পশ্চিমবঙ্গের ভাষিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে কোথায় বাংলাদেশের তফাত এবং কী কী কারণে তা স্বাভাবিক ও অনিবার্য, প্রচুর তথ্য ও বিশদ যুক্তি-ব্যাখ্যাসহ লেখক এ বইয়ে তা তুলে ধরেছেন। পাঠককে যা নতুন চিন্তা ও জিজ্ঞাসার খোরাক জোগাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের কালচার
ইংরেজি নাম Bangladesher Culture
লেখক আবুল মনসুর আহমদ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি
আইএসবিএন 9789845370394
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আবুল মনসুর আহমদ

লেখক সম্পর্কে

আবুল মনসুর আহমদ

বিশিষ্ট লেখক, দেশভাগের সময়কালের খ্যাতিমান রাজনীতিবিদ এবং শক্তিমান সাংবাদিক আবুল মনসুর আহমদ ছিলেন বিচিত্র গুণের অধিকারী একজন মানুষ। আবুল মনসুর আহমদ এর বই সমূহ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক লেখকদেরও একজন। ‘আয়না’, ‘ফুড কনফারেন্স’, ‘গালিভারের সফরনামা’র মতো কালজয়ী ব্যঙ্গরচনাগুলো আবুল মনসুর আহমদ রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটি হলো...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 357

৳ 42516% ছাড়