তমিস্রা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"তমিস্রা" বইয়ের পিছনের কভারের লেখা:
শুভপুর গ্রামে অদ্ভুতভাবে খুন হল একজন । গ্রামের চেয়ারম্যানের মেয়ে অসুস্থ হয়ে পড়ল অস্বাভাবিকভাবে। তার চিকিৎসার জন্য ঢাকা থেকে আসলাে একজন তরুন ডাক্তার। প্রচলিত পদ্ধতির বাইরে শুরু হল চিকিৎসা। এর মাঝে গ্রাম থেকে কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেলেন এক লােক। তার অন্তর্ধানের মাঝেই খুন হল আরও একজন। খুন হয়ে যাওয়া মানুষদের শরীরে মিলল বিশেষ এক চিহ্ন, আর তা তদন্ত করতেই শুভপুর এলাে ডিবি’র অফিসার। নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যাক্তিটি গ্রামে ফিরে এলেন নতুন এক কাজের দায়িত্ব নিয়ে, যা শেষ করতে পারলেই তিনি লাভ করবেন অসীম ক্ষমতা। সময়ের সাথে উন্মােচিত হতে লাগলাে, চেয়ারম্যানের মেয়ের অসুস্থ হওয়া এবং খুনগুলাের সাথে রয়েছে হারিয়ে যাওয়া এক মেয়ের সম্পর্ক। আর এই সম্পর্কের সূচনা আরও গভীরে, এক অন্ধকারময় জগতে।
বইয়ের তথ্য
| নাম | তমিস্রা |
|---|---|
| ইংরেজি নাম | tamisra |
| লেখক | জাবেদ রাসিন |
| প্রকাশনী | বাতিঘর প্রকাশনী |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789848729861 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৫৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 254 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848729861 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
