মুক্তিযুদ্ধের যত গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ওই দেখা যায় ভোরের সূর্য! চেতনার রঙে আঁকা লাল টুকটুকে এক টুকরো স্বপ্ন। বর্গীদের থাবা বাঁচিয়ে সুজলা সুফলা সোনারবাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সমুখপানে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা শিবেনের নেতৃত্বে ওরা চারজন-- নীলু, পুলু, স্বপন আর বারেক। পাক জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজির তল্পিবাহী চামচে-চেলা মিঞাজীরা এরই মধ্যে খোলস গোটাতে শুরু করেছে। টের পেয়েছে, মৃত্যু আসন্ন। আর উপায় নাই। ওই ওরা আসছে। ‘বাংলাদেশ’ আসছে সাত কোটি মুক্তিপাগল বাঙালির ছাড়পত্র নিয়ে। গল্পগুলো মুক্তিযুদ্ধের। প্রতিটি গল্প স্বতন্ত্র ও সম্পূর্ণ, অথচ চলমান।
এক ডজন শিরোনামে ভিন্নতা থাকলেও প্রসঙ্গ, সময়, চরিত্র ও মেজাজ অভিন্ন। সেই অর্থে উপন্যাসও বলা যায়। বলা বাহুল্য, গল্পের কাহিনী কাল্পনিক, কারণ লেখকের জন্ম মুক্তিযুদ্ধের পরে। স্বাধীনতা-উত্তর প্রজন্মের একজন হিসেবে তিনি গৌরবদীপ্ত মুক্তিসংগ্রামের মূল চেতনা ও দেশাত্মবোধকে ছড়িয়ে দিতে চান লক্ষ-কোটি বাঙালির প্রাণে। স্বপ্নবিভোর বাঙালির লাল-সবুজে মোড়া মুক্তির আকুতি ক্রমশ একটি ‘দেশ’ হয়ে ওঠার রক্তাক্ত ঘটনা এই গল্পের প্রধান উপজীব্য!
বইয়ের তথ্য
| নাম | মুক্তিযুদ্ধের যত গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Muktijuddher Joto Golpo |
| লেখক | অরুণ কুমার বিশ্বাস |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| বিষয় | মুক্তিযুদ্ধের গল্প |
| আইএসবিএন | 9789845530392 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
