মুক্তিযুদ্ধের ডায়েরী, চিঠি ও স্মৃতিচারণ

একজন কিশোর মুক্তিযোদ্ধার স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳288

৳ 36020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই গ্রন্থটি গ্রামের এক সাধারণ কিশোরের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার আত্মকাহিনী; মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ভারতে প্রশিক্ষণ, সম্মুখ যুদ্ধের বিবরণ এবং সহযোদ্ধাদের স্মৃতিচারণ এই গ্রন্থের বিষয়বস্তু। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্পেশাল রানার হিসেবে তার সাথে সার্বক্ষণিক থাকায় লেখকের সুযোগ হয়েছিল এই বীরশ্রেষ্ঠর নেতৃত্বগুণ এবং যুদ্ধ কৌশল সামনা-সামনি দেখার; তার শাহাদাত বরণের সময়ও লেখক তার পাশে উপস্থিত ছিলেন। এই বিবরণ অমূল্য। কিশোর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কথা অনেকেরই অজানা। এই গ্রন্থটি থেকে পাঠক তার খানিকটা আভাস পাবেন। যুদ্ধক্ষেত্রের বিবরণের দিক দিয়েও এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ।

চাপাইনবাবগঞ্জের ভৌগলিক অবস্থানের কারণে অনেক ভারতীয় ও পাকিস্তানি সেনাকর্মকর্তা অঞ্চলটিকে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন। এই এলাকায় চালানো হয়েছে অসংখ্য গণহত্যা এবং সামরিক অভিযান। সেসবেরও বিস্তৃত। বিবরণ এই গ্রন্থে উঠে এসেছে। এছাড়া এখানে বিভিন্ন সামরিক পরিভাষাকে জনবোধ্য ভাষায় প্রকাশ করা হয়েছে, পাশাপাশি যুদ্ধের গতি-প্রকৃতি বুঝবার সুবিধার্থে যুদ্ধক্ষেত্রগুলোর অবস্থানও মানচিত্রসহ তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটি কেবল স্মৃতিনির্ভর নয়; মাঠপর্যায়ের অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকারও এই গ্রন্থটির উপকরণ হিসেবে ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের অধিকাংশ স্মৃতিকথায় সাধারণ ছাত্র-শ্রমিক-চাষী যোদ্ধার কথা উপেক্ষিত হয়েছে।

এই স্মৃতিকথা তাই অন্তত চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধক্ষেত্রে সে সকল খেটে খাওয়া মানুষ অংশ নিয়েছিলেন, তাঁদের বীরত্বগাথাকে বিস্মৃতির হাত থেকে রক্ষারও একটি প্রয়াস। এছাড়া এখানে রয়েছে গণহত্যার নৃশংসতার প্রত্যক্ষদর্শী অসংখ্য গ্রামবাসীর সাক্ষ্য। সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার বইয়ে বলা সেই নামহীন কিশোরের পরিচয়ও তিনি এই গ্রন্থ রচনার প্রক্রিয়ায় উদ্ঘাটন করেছেন। একজন কিশোর মুক্তিযোদ্ধার স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গ্রন্থটি ইতিহাসবিদ থেকে শুরু করে শেকড়সন্ধানী পাঠক, সকলের কাছেই মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থমালায় একটা গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই বিবেচিত হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একজন কিশোর মুক্তিযোদ্ধার স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর
ইংরেজি নাম Ekjon Kishore Muktijoddhar Smritite Muktijuddho O Birsreshtho Jhangir
লেখক মোঃ রবিউল ইসলাম
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় মুক্তিযুদ্ধের ডায়েরী, চিঠি ও স্মৃতিচারণ
আইএসবিএন 9789845063388
পৃষ্ঠা সংখ্যা ১৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
মোঃ রবিউল ইসলাম

লেখক সম্পর্কে

মোঃ রবিউল ইসলাম

এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে বি.এস.সি (অনার্স) ও এম.এস.সি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে উচ্চ শিক্ষা শেষ করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে তিনি স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 288

৳ 36020% ছাড়