যুগস্রষ্টা নজরুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কথায় আছে, সময়ের মধ্যে বাঁচতে বাঁচতে সেই সময়কে বোঝা কঠিন। কিন্তু কাজী নজরুল ইসলাম এমনই এক উত্তাল সময়ের সন্তান, যিনি নিজ সময়কে ছাড়িয়ে নতুন এক যুগের সূচনা করেছিলেন । তাই তো তিনি "যুগস্রষ্টা"।
এক জীবনে যত রকমের বৈচিত্রময়তার সমারোহ ঘটা সম্ভব-এর সবটুরই যেন সমাবেশ ঘটেছিলো নজরুলের জীবনে। শৈশবে ঘর ছাড়া হওয়া, কৈশোরে যুদ্ধে যাওয়া, বৃটিশের বিরুদ্ধে কলম চালিয়ে রাজ বন্দীত্ব, তারপর সাহিত্যে প্রচলিত ধ্যান ধারণাকে দুমড়ে মুচড়ে নতুন এক ধারার জন্ম জন্ম দেওয়া, এমনকী সংগীতে নতুন এক দিগন্তের সূচনা-সবই করেছেন তিনি।
সেই উত্তাল সময়ে নজরুলকে ঘিরে আরও অনেক নক্ষত্র আবর্তিত হয়েছিলো। এদের মধ্যেই অন্যতম ছিলেন খান মুহাম্মদ মঈনুদ্দীন।
তিনি ছিলেন "নজরুল সখা"। নজরুলের অত্যন্ত স্নেহভাজন৷ তার জেলজুলুমের দুর্বিষহ দিনের সাথী। বিয়ের অন্যতম সাক্ষী।
" যুগস্রষ্টা নজরুল" বইটি কাজী নজরুল ইসলামের জীবনীগ্রন্থ নয়। লেখক সেটা দাবিও করেননি। কিন্তু তিনি ছিলেন নজরুলের জীবনের বহু ঘটনার, উত্থান পতনের চাক্ষুষ সাক্ষী। ঘনিষ্ট সহচর। সুখ-দুঃখের সাথী।
তাই এই বইটিতে সেই স্মৃতিচারণগুলোই লিপিবদ্ধ করেছেন। তিনি সেসব ঘটনাবলীই বইটিতে স্থান দিয়েছেন, যে গুলোর সাথে লেখক সরাসরি যুক্ত ছিলেন।
তবুও আমরা বলবো, এই বইটি একটি ঐতিহাসিক দলিল। যার মধ্য দিয়ে উঠে এসেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যে গুলো সময়ের খরস্রোতে হারিয়ে যেতে পারতো।
এই বইটি নতুন এক নজরুলকে আবিষ্কার করতে ঐতিহাসিক দলিল হিসেবে রসদ যোগাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি।
বইয়ের তথ্য
| নাম | যুগস্রষ্টা নজরুল |
|---|---|
| ইংরেজি নাম | Jugsrostha Najrul |
| লেখক | খান মুহাম্মদ মঈনুদ্দীন |
| প্রকাশনী | আল-হামরা প্রকাশনী |
| বিষয় | সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849618621 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 3 · ২০২২ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
