গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

রিথিংকিং ইসলাম ইন পোস্টমডার্ন টাইমস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳158

৳ 21025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 52

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"রিথিংকিং ইসলাম ইন পোস্টমডার্ন টাইমস" বইয়ের ফ্ল্যাপের লেখা:

আমরা যারা জেনারেল শিক্ষার অঙ্গনে বড় হই তাদের একটা বড় অংশ ধীরে ধীরে ইসলামবিমুখ হয়ে পড়ি। পাশ্চাত্যের মােহনীয় ঐশ্বর্য, চাকচিক্য ও ইহজাগতিক সাফল্য আমাদের অনেককেই করে তােলে পাশ্চাত্যবিমুগ্ধ। অথচ জ্ঞান-বিজ্ঞানে পাশ্চাত্যের অর্জন যত ঈর্ষণীয়-ই হােক না কেন, পাশ্চাত্য যে এক গভীর নৈতিক ও আধ্যাত্মিক সংকটে নিপতিত হয়েছে তাতে কোনাে সন্দেহ নেই। আধুনিক পাশ্চাত্যের পণ্যসম্ভোগবাদী ও বস্তুবাদী একমুখী জীবনাচারকে তাই অনেক সমকালীন মুসলিম মনীষী আধুনিক জাহেলিয়াত বলে আখ্যায়িত করেছেন।

রিথিংকিং ইসলাম ইন পােস্টমডার্ন টাইমস পাশ্চাত্যের এই উত্তরাধুনিক সংকট ও বিকারকে প্রত্যাখ্যান করে ইসলামের সুষমাময় দিব্য ও বাস্তব ভারসাম্যপূর্ণ জীবনাদর্শকে পুনর্বিবেচনা করার এক ব্যক্তিক পথন; উত্তরাধুনিক কালের তরুণ-তরুণীদের প্রতি একটি ব্যক্তিগত অভিজ্ঞতাসঞ্জাত আহ্বান ও আবাহন। প্রথমত এই বই শুরু হয়েছে একটি আত্মজৈবনিক স্মৃতিচারণের মধ্য দিয়ে-ই; অতঃপর ক্রমাগত একটি নৈর্ব্যক্তিক মানচিত্র হয়ে উঠেছে বইটি; কারণ, এতে বিধৃত ব্যক্তিগত পথনির্বাচন ক্রমশ হয়ে ওঠে সমকালীন বিভ্রান্ত ও পথভ্রষ্টদের জন্য আলােকবর্তিকা হয়ে ওঠে। স্থানীয় ও আন্তর্জাতিক জীবনচর্যাকে দিব্য আলাে দিয়ে লৌকিক বাস্তবতায় পুনর্গঠিত করার এক ইঙ্গিতময় সামষ্টিক দিকনির্দেশনা ও বাতিঘর। এছাড়া এই বইয়ে উপস্থাপিত হয়েছে শাশ্বত ও চিরন্তন ইসলামের এক সমকালীন ভাষা ও ভাষ্য। ইসলামের এমন একটি রূপ-যা একাধারে ধারণ করে দিব্যজ্ঞান ও বিজ্ঞান; ঐশী অনুপ্রেরণা ও সুযুক্তির সুষমা; আধ্যাত্মিক আবেগ, বাস্তব চিন্তা ও কর্মের সুস্মিত মেলবন্ধন।

তাওহিদের মৌলিক ভিত্তিকাঠামাের ওপরে তাই গড়ে ওঠে এক অপূর্ব ভারসাম্যময় ব্যক্তিক, পারিবারিক, লৈঙ্গিক, সামাজিক ও খেলাফতি উপরিকাঠামাে। এই ইসলাম আল্লাহর একত্ববাদে নিঃসংশয় ও নিশ্চিত; কিন্তু মানবের অনিবার্য বহুমাত্রিক, বহুবাচনিক ও বহুমানিক বৈচিত্র্যকে পর্যাপ্ত পরিসর দিয়ে এই ইসলাম বহুত্ববাদী ও প্রশান্তিময় ঐক্য প্রতিষ্ঠাকেই এর সার্বক্ষণিক লক্ষ্য নির্ধারণ করেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রিথিংকিং ইসলাম ইন পোস্টমডার্ন টাইমস
ইংরেজি নাম Rethinking Islam in Postmodern Times
লেখক মনোয়ার শামসী সাখাওয়াত
প্রকাশনী বইকেন্দ্র পাবলিকেশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
বান্ডিংhard cover
মনোয়ার শামসী সাখাওয়াত

লেখক সম্পর্কে

মনোয়ার শামসী সাখাওয়াত

মনোয়ার শামসী সাখাওয়াত জন্ম : ফরিদপুর, ২৫ আগস্ট, ১৯৬৭। পিতা : আবুল বাশার মুহাম্মদ শামসুল হক, সরকারি কর্মকর্তা ছিলেন। মাতা : শামসুন্নাহার হক। শিক্ষা : এসএসসি, রোটারী স্কুল, খুলনা, ১৯৮৪। এইচএসসি, ঢাকা কলেজ, ঢাকা, ১৯৮৬। উচ্চশিক্ষা, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৮৯-১৯৯৪। শিক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, ২০১৪। প্রাইভেট সেক্টরে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 158

৳ 21025% ছাড়