ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

ঈমান আক্বিদা ও বিশ্বাস

কুরআন সুন্নাহর কষ্টিপাথরে ঈমান কুফর ও নিফাক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳175

৳ 25030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একজন মু’মিনের নিকট পৃথিবীতে ঈমানের চেয়ে দামী দ্বিতীয় কোন বস্তু নেই। তার দুনিয়া ও আখেরাতের সফলতা এই ঈমানের উপরেই নির্ভরশীল। ঈমান বিহীন ব্যক্তি সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। তাই ঈমানের হেফাযত করা প্রত্যেক মু’মিনের জীবনের এক নম্বর কাজ। ঈমানের বিপরীতে তার কাছে জীবন ও সম্পদ এতটাই তুচ্ছ যে, ঈমানের কারণে সে অবলীলায়, নিশ্চিন্তে হযরত বেলাল (রা.)-এর মত গলায় রশি নিতেও সামান্য দ্বিধা করে না। কিন্তু মহামূল্যবান এই ঈমান আজ মোটেও নিরাপদ নয়।

শয়তানের নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়ে অগণিত মানুষ আজ ঈমানহারা। বাহ্যত দেখতে মুসলিম মনে হলেও প্রকৃত অর্থে অনেকেরই ঈমান নেই। কেউ শিরক করে, কেউ কুফর করে, কেউ নিফাকের সাথে জড়িত হয়ে, আবার কেউ সংশয়ে পড়ে ঈমান হারিয়ে বসে আছে। অথচ তারা নিজেদেরকে মু’মিনই ভাবছে। ঈমানের এ দৈন্যতার অন্যতম কারণ হল- লোকজন ঈমানের যত্ন নেয়া ভুলে যাবে।

শয়তান যে ঈমান কেড়ে নিতে পারে, এ ব্যাপারে তাদের কোন পেরেশানী থাকবে না। এ সুযোগে শয়তান তার মিশনে সফল হয়ে যাবে। আলোচ্য বইটিতে ঈমান নামক এ অমূল্য সম্পদ কিভাবে গ্রহণ ও সংরক্ষণ করতে হয়, হারানো ঈমান কিভাবে আবার ফিরে পাওয়া যায়, কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, নিজেদের জ্ঞাত বা অজ্ঞাতসারে কিভাবে কুফর, শিরক ও নিফাক ঈমান ধ্বংস করে দিচ্ছে, এ বিষয়গুলো কুরআন-সুন্নাহর আলোকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কুরআন সুন্নাহর কষ্টিপাথরে ঈমান কুফর ও নিফাক
ইংরেজি নাম Quran sunnahr kostipathore iman o nifak
লেখক ড. আবুল কালাম আজাদ (বাশার)
প্রকাশনী আহসান পাবলিকেশন্স
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
পৃষ্ঠা সংখ্যা ১৬১
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
ড.

লেখক সম্পর্কে

ড. আবুল কালাম আজাদ (বাশার)

কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম মাে: আব্দুল হাকিম ও মাতার নাম শাফিয়া বেগম। তিনি গাছবাড়িয়া গাউছিয়া তৈয়্যবিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। শুরুতে এ মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে কিছুদিন অধ্যয়ন করেন। অতপর এ প্রতিষ্ঠান থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপ্ত করে ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ছ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 175

৳ 25030% ছাড়