প্রসঙ্গ: বাংলাদেশ

বাংলাদেশ বদ্বীপ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳672

৳ 80016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 128

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় বদ্বীপ। কীভাবে প্রাকৃতিক ও মানবসম্পদের নানান পরিবর্তন, ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবিলা করে আমাদের টিকে থাকতে হবে ও উন্নয়নের গতি অব্যাহত রাখতে হবে, তা-ই হবে বদ্বীপ ব্যবস্থাপনার মূল বিষয়। এ বইয়ে বদ্বীপ ব্যবস্থাপনার একটি সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় বদ্বীপ। এটি বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোর একটি। প্রকৃতির সঙ্গে লড়াই করেই টিকে আছে এ দেশের মানুষ। ভবিষ্যত্ অনিশ্চয়তায় ঘেরা। ১০০ বছর পরে কী হবে, আমরা তা জানি না।

তারপরও মানুষ স্বপ্ন দেখে। অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের ঘটনাপ্রবাহের ভিত্তিতে তৈরি হয় রূপকল্প। ধরা যাক, ২১০০ সালে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২১০০ সালে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হলে এখন কী করতে হবে, আগামী ১০, ২০ বা ৫০ বছরে কী কী পদক্ষেপ নিতে হবে, তার একটি ছক থাকা চাই। সে জন্য দরকার আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবের সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

কীভাবে আমাদের প্রাকৃতিক ও মানবসম্পদকে নানান পরিবর্তন, ঝুঁকি ও অনিশ্চয়তাকে মোকাবিলা করে টিকে থাকতে ও উন্নয়নের গতি অব্যাহত রাখতে হবে, তা-ই হবে বদ্বীপ ব্যবস্থাপনার মূল বিষয়। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার প্রশ্নটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে জন্য এটাকে বলা হচ্ছে অভিযোজনভিত্তিক বদ্বীপ ব্যবস্থাপনা (অ্যাডাপ্টিভ ডেলটা ম্যানেজমেন্ট)। সময়ের দাবি হলো, উন্নয়নপ্রক্রিয়ায় সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। যাঁদের জন্য উন্নয়ন, তাঁরাই হলেন মূল অংশীজন। তাঁদের জন্য দরকার ছিল বাংলা ভাষায় একটি সহজবোধ্য বিবরণ। এ লক্ষ্যেই এই বই, যেখানে তুলে ধরা হয়েছে অভিযোজনভিত্তিক বদ্বীপ ব্যবস্থাপনার একটি সারসংক্ষেপ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশ বদ্বীপ
ইংরেজি নাম Bangladesh Boadip
লেখক মহিউদ্দিন আহমদ, গিয়াসউদ্দীন আহমদ চৌধুরী, ইয়াপ ডি হীর
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় প্রসঙ্গ: বাংলাদেশ
আইএসবিএন 9789849772545
পৃষ্ঠা সংখ্যা ১২৭
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা127
ভাষাbangla
ISBN9789849772545
বান্ডিংhard cover
মহিউদ্দিন আহমদ

লেখক সম্পর্কে

মহিউদ্দিন আহমদ

সাম্প্রতিক সময়ে প্রকাশিত মহিউদ্দিন আহমদের বই ‘এক-এগারো’ও তার পূর্বে প্রকাশিত বইগুলোর মতো পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, দিয়েছে জানা-অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। রাজনীতি ও রাজনৈতিক দল ও এর সাথে জড়িত ব্যক্তিবর্গের সম্বন্ধে জানতে, বুঝতে এবং অনুসন্ধানী তথ্য পেতে তার বইয়ের তুলনা হয় না। মহিউদ্দিন আহমদ এর বই সমূহ হলো বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ, যেগুলোতে লেখক নিজের বিশ্লেষণী জ্ঞান কাজে লাগিয়ে কোনো একটি বিষয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 672

৳ 80016% ছাড়