ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট"
বইটি সর্ম্পকে কিছু কথাঃ
ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট গ্রন্থটি প্রত্নতাত্ত্বিক উৎস নির্ভর একটি মৌলিক গ্রন্থ। এতে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের দক্ষিণ-পূর্ব বাংলা তথা সমতট অঞ্চলের লালামাই-ময়নামতি প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটি ফলকগুলোর বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপিত হয়েছে। প্রাচীন বাংলার ধর্ম-সংস্কৃতির অন্যতম কেন্দ্র রূপে পরিচিত এই প্রত্নস্থলের দেওয়াল অলঙ্করণের ক্ষেত্রে মৃৎফলকগুলোর ব্যবহার পরিলক্ষিত হয়। এই ফলক চিত্রগুলোতে স্থান পেয়েছে প্রাণী-জগতের বিচিত্র নিদর্শন, পৌরাণিক কাহিনি ও চরিত্র, মানুষের নিত্যদিনের কর্মময় জীবন, অভ্যাস, সংস্কার, স্থানীয় ও পারিপার্শ্বিক নানা বৈচিত্র্যপূর্ণ বিষয়।
ফলে প্রাচীনকাল থেকে ভৌগোলিক দিক থেকে কিছুটা বিচ্ছিন্ন দক্ষিণ-পূর্ব বাংলার সমকালীন মানুষ ও প্রকৃতির চিত্র এই ফলকগুলোর মাধ্যমে উন্মোচিত হয়েছে। ফলকগুলোর বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে সমতট অঞ্চলের মানুষের সামাজিক ও ধর্মীয় জীবন, চিন্তা-চেতনা, শিল্পবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গ্রন্থটিতে পাওয়া যায়, যা স্থানীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এছাড়া পোড়ামাটির শিল্পে এ অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও মানুষের অকৃত্রিম বন্ধনের চিত্র ফুটে উঠেছে। একই সাথে প্রতিফলিত হয়েছে মানুষের সৃষ্টিশীল চেতনা ও প্রত্যক্ষবোধ। সভ্যতার অগ্রগতির এই গবেষণা কর্মটি দক্ষিণ-পূর্ব বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চায় শিক্ষার্থী ও গবেষকদের জন্য সহায়ক হবে বলে মনে করি।
বইয়ের তথ্য
| নাম | ময়নামতির পোড়ামাটির ফলকে সমতট |
|---|---|
| ইংরেজি নাম | mainamati poramatir foloke samatat |
| লেখক | শারমীন আখতার |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও সভ্যতা |
| আইএসবিএন | 9789849153054 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!