ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও সভ্যতা

ত্রিশ জাতির ইতিহাসের আলোকে বাংলাদেশের উত্থানযাত্রার পথ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳338

৳ 45025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 112

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কেন কিছু জাতি পৃথিবীকে শাসন করে আর অন্যরা শাসিত হয়? কী কারণে বাংলাদেশের অর্ধেক আয়তনের ’এথেন্স’ বিশ্বজয়ী সভ্যতায় পরিণত হয়েছিল? ইতালির ছোট শহর রোম কীভাবে পুরো পৃথিবীকে কয়েক হাজার বছর ধরে নিয়ন্ত্রণকারী সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল? অশিক্ষিত, বিশৃঙ্খল, দরিদ্র আরবরা কীভাবে অর্ধেক পৃথিবীতে হাজার বছর ধরে সুবিচার আর সুশাসনের উদাহরণ গড়েছিল? অনুর্বর ভূমি আর প্রতিকূল আবহাওয়ার বৃটিশরা কীভাবে পরিণত হয়েছিল বিশ্বজয়ী শক্তিতে?

দারিদ্রের কারণে যে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দিয়েছিল মালেশিয়া, কীভাবে সে আজ চোখ ধাঁধাঁনো নগর রাষ্ট্রে পরিণত হল?মানব সভ্যতার ছয় হাজার বছরের ইতিহাসে যে সব জাতি পৃথিবীতে তাদের শক্তি ও কর্মের চিহ্ন রেখে গেছে সেই রকম ত্রিশটি জাতির ইতিহাসকে লেখক গল্পের মত বর্ণনায় উপস্থাপন করেছেন, তারপর খুঁজে বের করে এনেছেন তাদের প্রত্যেকের উত্থানের চালিকা শক্তি। তার ভিত্তিতে তৈরী করেছেন এমন একটি সাধারণ সূত্র যা অনুসরণ করলে যে কোন জাতিই শক্তি, সমৃদ্ধি ও অগ্রসরতা অর্জন করতে পারে।

এর পর সেই সূত্রের আলোকে নির্মোহ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন বাঙালির শক্তি ও দুর্বলতা এবং সবশেষে বাতলে দিয়েছেন বাংলাদেশকে একটি শক্তিশালী, উন্নত, অগ্রসর, সমৃদ্ধ জাতিতে পরিণত করার পথ।পৃথিবী ও বাংলাদেশের ইতিহাসের উপর উপনিবেশী শক্তিগুলো যে ধুলো, ময়লা ও রঙ মাখিয়ে রেখেছিল, তার থেকে বের করে পৃথিবীর এক শুদ্ধ ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। বইটি পড়ার পর অবশ্যই বাংলাদেশ ও পৃথিবীর অতীত ও ভবিষ্যত নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ত্রিশ জাতির ইতিহাসের আলোকে বাংলাদেশের উত্থানযাত্রার পথ
ইংরেজি নাম Trish Jatir Itihasher Aloke Bangladesher Utthanjatrar Path
লেখক আমিনুল মোহায়মেন
প্রকাশনী নালন্দা
বিষয় বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও সভ্যতা
আইএসবিএন 9789849520153
পৃষ্ঠা সংখ্যা ২২২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
আমিনুল মোহায়মেন

লেখক সম্পর্কে

আমিনুল মোহায়মেন

আমিনুল মোহায়মেন পঁচিশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন খাতের সংস্কারে। বাংলাদেশের সংবিধান, সংসদের কার্যক্রম ও কার্যপ্রণালী, রাষ্ট্র কাঠামো, সুশাসন ও জবাবদিহিতা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও কর্ম সংস্থান, মহিলা ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা, তথ্য প্রযুক্তি - ইত্যাদি ক্ষেত্রে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। এ ছাড়া বাংলাদেশ ও মানব সভ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 338

৳ 45025% ছাড়