ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
শিশুর স্বাস্থ্য কুশল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শিশুর জন্ম, বেড়ে ওঠা এক বিস্ময়। এরকম বিস্ময়কর বিষয় নিয়ে লিখতে চাওয়া খুব সহজ ব্যাপার নয়। শিশুর স্বাস্থ্য কুশল বইটিতে শিশুর জন্মপরবর্তী পরিচর্যা, ক্রমবিকাশ, বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে পাঠকের বোধগম্য করে লেখক আলোচনা করেছেন। বাদ যায়নি প্রসূতি মায়ের যত্ন-আত্তির দিক নির্দেশনাসমূহ। শিশুর বিকাশ ও বিকাশজনিত সমস্যা, শিশুর পুষ্টি, খেতে না চাওয়া, খেলাধুলা, ঘুম, স্কুলে যাওয়া, পারিপার্শ্বিকতা সম্পর্কে কৌতূহল ও এর প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় অত্যন্ত সুন্দর করে বর্ণিত হয়েছে বইটিতে। শিশুর সাধারণ কিছু সমস্যার বর্ণনা ও তার সমাধানের পথও বাতলেছেন সহজিয়া ভাষায়। পেশাগতভাবে একজন শিশু বিশেষজ্ঞ হয়েও বাহুল্যবর্জিত সাবলীল রচনায় লেখকের মুন্সিয়ানা বেশ প্রশংসার দাবি রাখে।
বইয়ের তথ্য
| নাম | শিশুর স্বাস্থ্য কুশল |
|---|---|
| ইংরেজি নাম | Shishu Shasto Kushol |
| লেখক | কামরুল আহসান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | শিশু বিষয়ক বই,স্বাস্থ্য ও পরামর্শ |
| আইএসবিএন | 9847012003367 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!