স্বাস্থ্য ও পরামর্শ

নিরাপদ পানি,পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতায় ব্র্যাকের অভিযাত্রা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নিরাপদ খাবার পানি ও পরিচ্ছন্নতার মাধ্যমে বাংলাদেশে যে রীতিমতো একটি সামাজিক রূপান্তর সাধিত হয়েছে, তার তুলনা বিরল। বিপুল এই কর্মযজ্ঞের একদিকে যেমন ছিল সমাজ-অধ্যয়ন ও পরিকল্পনা-প্রণয়ন, আরেকদিকে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির লাগসই অংশগুলোর উপযুক্ত ব্যবহার, প্রয়োজনে নতুন উদ্ভাবন।

যেভাবে দরিদ্রতম জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, নারীদের বিশেষ বাস্তবতাগুলোকে মাথায় রেখে তাদেরকেই রূপান্তরের কর্মীবাহিনীতে পরিণত করা হয়েছে, ইমামদের খুতবার মাধ্যমে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিধি সম্পর্কিত জরুরি জ্ঞান ও তথ্য প্রচারের মাধ্যমে পরিণত করা হয়েছে, সেই অভিজ্ঞতা ও কর্মকৌশলগুলোর সার্বিক একটি বিবরণ এই গ্রন্থে মিলবে।

সচেতনতা সৃষ্টিকে স্বাস্থ্যসুরক্ষা ও অগ্রগতির আবশ্যিক শর্ত হিসেবে নিয়ে, একইসাথে দরিদ্র এই বিশাল জনগোষ্ঠীর ওপর সচেতনতা চাপিয়ে না দিয়ে তাদের সম্মতি ও অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশে ব্র্যাক নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের জন্যই বহু বিবেচনায় অনন্য একটি দৃষ্টান্ত।

ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচির সূত্রপাত, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর অগ্রগতির পথের সকল কৃৎকৌশল ও কারিগরি প্রক্রিয়া এই বইয়ের বিষয়। নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন গবেষণা এবং সাধারণভাবে মানুষ ও সমাজ নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের সাথে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এই গ্রন্থের অভিপ্রায় ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিরাপদ পানি,পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতায় ব্র্যাকের অভিযাত্রা
ইংরেজি নাম nirapod pani, poyniskashon o poricchonnotay bracker avijatra
লেখক মোঃ আকরামুল ইসলাম, মিলন কান্তি বড়ুয়া
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় স্বাস্থ্য ও পরামর্শ
আইএসবিএন 9789845064378
পৃষ্ঠা সংখ্যা ২২১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মো

লেখক সম্পর্কে

মোঃ আকরামুল ইসলাম

স্বাস্থ্য ও পরামর্শ বিষয়ক লেখক · প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়