৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জনপ্রিয় পেশাজীবী ও চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ১৯৯০ সালে ২৭ নভেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন। দেশের চিকিৎসকসমাজের প্রিয় নেতা ডা. মিলন তার নানামুখী কর্মকাণ্ডের মধ্যদিয়ে হয়ে উঠেছিলেন রাজনীতিবিদ, পেশাজীবীসমাজ, নাগরিক সমাজের এক প্রিয় মুখ। তিনি আজীবন গণমুখী স্বাস্থ্যব্যবস্থার জন্য লড়াই করেছেন, যাতে এ দেশের সাধারণ মানুষ তার ন্যূতম চিকিৎসাসেবা পায়। তিনি লড়াই করেছেন চিকিৎসকসমাজের অধিকার আদায়ের জন্য, যাতে চিকিৎসকেরা নিজের মর্যাদা সমুন্নত রেখে কাজের ন্যূনতম সুযোগ ও পরিবেশ পান। ডা. মিলন ছিলেন রাজনীতিসচেতন।
সবসময় দেশের মানুষের অধিকার এবং মর্যাদা কোন পথে কায়েম কা যায়, সেই ভাবনায় ব্যস্ত থাকতেন। তিনি বিশ্বাস করতেন, সমাজ পরবির্তনে পেশাজীবী আন্দোলনকে জাতীয় আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে জাতির কল্যাণে কীভাবে কাজ করা যায়, সেই ভাবনায় বিভোর থাকতেন। শহীদ ডা. মিলনকে কাছ থেকে যেমন দেখেছি, বুঝেছি-সেসব নিয়ে আমার লেখাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধ নিয়েই এ আয়োজন। বইটি পড়লে ডা. মিলন সম্পর্কে একটা ধারণা হবে বলে আমার বিশ্বাস।
বইয়ের তথ্য
| নাম | ৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলন |
|---|---|
| ইংরেজি নাম | 90-ar gono-avvutthane shohid Dr. Milon |
| লেখক | অধ্যাপক ডা. কামরুল হাসান খান |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| বিষয় | ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789840428601 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!