ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

সুখময় জীবন উপভোগ করুন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳350

৳ 75053% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 400

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটির ভূমিকা থেকে নেয়াঃ

আলােচ্য গ্রন্থটি এক মাস বা এক বছরের পরিশ্রমের ফল নয় বরং দীর্ঘ বিশ বছরের গবেষণা ও অভিজ্ঞতার ফলশ্রুতি। আল্লাহ্ আমাকে এ পর্যন্ত বিশটিরও বেশি গ্রন্থ প্রণয়নের তাওফীক দান করেছেন। দু'একটি বইয়ের বিশ লাখেরও অধিক কপি শেষ হয়েছে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ও মূল্যবান এবং অত্যন্ত জ্ঞানসমৃদ্ধ ও উপকারী গ্রন্থ এটিই। এর বাক্যগুলাে এবং প্রতিটি শব্দে, শব্দের পরতে পরতে গেঁথে রয়েছে আমার অন্তর, আমার অন্তর-ধ্বনি। স্মৃতির নির্যাসে তৈরি এর একেকটি বাক্য, বাক্যমালা।

আমি হৃদয়ের গভীর থেকে এর প্রতিটি শব্দ লিখেছি। এর বাক্যগুলাে হৃদয় থেকে হৃদয়ে রাখতে চেয়েছি। পাঠক হৃদয়ে যেন এর মর্ম গভীরভাবে রেখাপাত করে আর সে চেষ্টাই আমি করেছি। আমি অত্যন্ত আনন্দিত হব- যদি কোন পাঠক-পাঠিকা এ গ্রন্থে বর্ণিত বিষয়গুলাের অনুশীলন। করেন, এর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন এবং অর্জিত অভিজ্ঞতা বিকশিত করার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করেন। আমার বিশ্বাস, তখন সত্যিকার অর্থেই তিনি জীবনকে উপভােগ করতে পারবেন। এতে কোন সন্দেহ নেই।

পরিশেষে কোন পাঠক যদি বইটি পড়ার পর তার অনুভব-অনুভূতি জানিয়ে আমাকে ই-মেইল অথবা এসএমএস করেন তাহলে আমি আরাে আনন্দিত হব, আমি তাঁর প্রতি কৃতজ্ঞ হব এবং দূরে থেকেও তার জন্য। দোয়া করব। আর একটি কথা বইটি পড়ে শেষ করতেই হবে এমন নয়, বরং এর থেকে উপকৃত হওয়াই যেন লক্ষ্য হয়। সবশেষে মহান আল্লাহ্র কাছে আবেদন তিনি যেন আমাকে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ লেখাগুলাে থেকে উপকৃত হওয়ার তওফীক দান করেন এবং একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এ মহতী প্রচেষ্টাকে কবুল করেন। আমীন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সুখময় জীবন উপভোগ করুন
ইংরেজি নাম enjoy your life
লেখক ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী, ড. আবু মাহমুদ, আবদুল হালিম খান
প্রকাশনী মীনা বুক হাউজ
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9759849115427
পৃষ্ঠা সংখ্যা ৫৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ 12 · ২০২৫ সাল
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা576
ভাষাbangla
ISBN9759849115427
বান্ডিংhard cover
ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

লেখক সম্পর্কে

ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 350

৳ 75053% ছাড়