বিবিধ প্রবন্ধ

ডিজিটাল সময়ের বর্ণমালা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳330

৳ 44025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পত্রিকায় আমার প্রথম লেখা ছাপা হয়েছিলো ১৯৬৯ সালে। প্রয়াত এম আনিসুজ্জামান সম্পাদিত সাপ্তাহিক জনতা পত্রিকায় শান্তির সন্ধানে নামে প্রকাশিত হওয়া সেই গল্পটা ছিলো বাঙালির মুক্তিকে উপজীব্য করে। ৭২ সালে সাংবাদিকতা শুরু করার পর লেখালেখি পেশায় পরিণত হয়। এরপর ব্যবসায় ঢুকে ট্রাভেল এজেন্সী, মুদ্রণ, প্রকাশনার পথ পাড়ি দিয়ে ৮৩ সালে নিজেই প্রকাশ করি মাসিক নিপুণ ও ৮৭ সালে সাপ্তাহিক আনন্দপত্র পত্রিকা। খুব সঙ্গতকারণেই লেখালেখির অভ্যাসটা চলমান থাকে।

এরপর আর থামিনি। পত্রিকার প্রকাশনা বন্ধ হলেও দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় নিয়মিত লিখতে থাকি। ৮৭ সাল পর্যন্ত আমার নিজের ঝোকটা ছিলো রাজনীতিনির্ভর। কিন্তু তার পর থেকে ঝোকটা কম্পিউটার প্রযুক্তির দিকে সম্প্রসারিত হতে থাকে। ধীরে ধীরে প্রযুক্তির রূপান্তরের সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির প্রতি ব্যাপকভাবে আগ্রহ তৈরি হতে থাকে। বিশেষত ২০০৭ সালের পর আমি নিজেই পরিপূর্ণভাবে ডিজিটাল রূপান্তরকেই জীবনের মূল বিষয় হিসেবে গ্রহণ করায় লেখালেখির পুরোটাই ডিজিটাল রূপান্তরকেন্দ্রিক হয়ে ওঠে। করোনা আসার ফলে দেড়বছর সম্পূর্ণ গৃহবন্দী থাকার ফলে লেখালেখিও জোরদার হয়েছে।

যদি অবস্থা স্বাভাবিক থাকতো তবে পত্রিকার কলামগুলো হয়তো এতোদিনে বই আকারে প্রকাশিত হয়ে যেতো। কিন্তু করোনার জন্য সেটি হয়ে ওঠেনি। এবার তাই বই প্রকাশের চাপটা বেড়ে গেছে। বইটিতে প্রধানত মানব সভ্যতা বা বিশেষত বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন বিষয়ের নিবন্ধগুলো সংকলিত হয়েছে। বইটিতে বঙ্গমাতা ও শেখ হাসিনার ওপরে আমার লেখা প্রথম দুটি নিবন্ধ যুক্ত করা হয়েছে। রয়েছে বাংলাদেশের প্রতœসম্পদ সংরক্ষণের সংকট ও হাওর বাংলার রূপান্তরের গল্প। আমার নিজের ধারনা পাঠক পাঠিকার রুচি অভিরুচি যাই হোক না কেন বইটির কোন না কোন নিবন্ধ তার পছন্দ হবেই। পাঠক পাঠিকারা বইটিকে তাদের প্রয়োজনের তালিকায় রাখলেই শ্রম সার্থক হবে। মোস্তাফা জব্বার ১২ ফেব্রুয়ারি ২০২২

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডিজিটাল সময়ের বর্ণমালা
ইংরেজি নাম Digital somoyer bornomala
লেখক মোস্তাফা জব্বার
প্রকাশনী ঝুমঝুমি প্রকাশন
বিষয় বিবিধ প্রবন্ধ
আইএসবিএন 9789849621072
পৃষ্ঠা সংখ্যা ১৭৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা174
ভাষাbangla
ISBN9789849621072
বান্ডিংhard cover
মোস্তাফা জব্বার

লেখক সম্পর্কে

মোস্তাফা জব্বার

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ত্ব। একাত্তরের বীর মুক্তিযােদ্ধা জনাব মােস্তাফা জব্বার তথ্য ও যােগাযােগ প্রযুক্তির জন্য পরিচিত হলেও তার কর্মকাণ্ড কেবল এই জগতেই সীমিত নয় । নিজগ্রামসহ দেশব্যাপী শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন । তার মাইলফলক কাজের মাঝে রয়েছে কম্পিউটারে বাংলা ভাষার প্রয়ােগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব সাধন করা, শিক্ষায় তথ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 330

৳ 44025% ছাড়