মুক্তিযুদ্ধে নারী

বীরাঙ্গনাদের ভয়াবহ স্মৃতি কথা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“বীরাঙ্গনাদের ভয়াবহ স্মৃতি কথা” বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য, অনিবার্য ও বস্তুনিষ্ঠ বিষয়বস্তুতে পরিপূর্ণ। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল প্রকৃতই একটি রক্তক্ষয়ী জনযুদ্ধ। বৃহৎ পরিসরে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক-বিভিন্ন অবস্থায় নারীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নারীদেরকে অবর্ণনীয়, অকল্পনীয়, নারকীয় পৈশাচিক নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা সমাজ, সংসার, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, এমনকি আপনজন থেকে শুরু করে প্রায় সকলের নিকট থেকে লাঞ্ছিত-নিগৃহীত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যাদের ঠাঁই মিলেছিল সংসারে, তাঁদের রাখা হতো অন্ধকারে।

প্রতিনিয়ত তাদেরকে সহ্য করতে হতো সকলের কু কথা, থাকতে হতো মাথা নত করে। বাড়ির বাহিরে যেতে পারতেন না। যদিও-বা কখনও কোনো কাজে যেতেন তখন পাড়ার লোকেরা আঙুল উঁচিয়ে বিশ্রি ভাষায় তাঁদের উদ্দেশ্যে খারাপ ইঙ্গিত দিতো, তাঁদেরকে দেখলে বিশ্রিভাবে হাসতো। এমনভাবে কথা বলত, যেন তারা মানুষ না, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী তারা আগে দেখেনি। তারা দল বেঁধে তাঁদেরকে দেখতে আসতো। সংসারে কোনো সিদ্ধান্ত দিবে দূরের কথা, মাথা উঁচু করে জোরে শব্দ করে কথা বলা ছিল তাঁদের বারণ। তাঁদের নেওয়া হতো না কোনো সামাজিক অনুষ্ঠানে। কোনো বিয়েতে তাঁদের দাওয়াত দিতো না। গ্রামের মানুষের ধারণা ছিল, যদি কোনো শুভ কাজে তাঁরা যান, তবে সেই অনুষ্ঠান অশুভ হয়ে যাবে। কোনো বিয়েতে গেলে সেই বিয়ের পাত্র-পাত্রীর সংসার জীবনে অমঙ্গল হবে।

সমাজ, দেশ, জাতি তাঁদেরকে ঠেলে সমাজের আড়ালে রেখে দিয়েছিল। সদ্য স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামাজিকভাবে নিগৃহীত এসব নারীদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। সেইসব মহিয়সী নারীর চরম আত্মত্যাগের অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয়ে ইতিহাসের প্রয়োজনে এ গ্রন্থে বর্ণিত হয়েছে এমনসব তথ্য, যা এড়িয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিনির্মাণ সম্ভব নয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বীরাঙ্গনাদের ভয়াবহ স্মৃতি কথা
ইংরেজি নাম birangonader voyaboho smrity kotha
লেখক সুরমা জাহিদ
প্রকাশনী অনিন্দ্য প্রকাশ
বিষয় মুক্তিযুদ্ধে নারী
আইএসবিএন 99789849848016
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
সুরমা জাহিদ

লেখক সম্পর্কে

সুরমা জাহিদ

সুরমা জাহিদ ছােটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। শুরু হয় কবিতা দিয়ে। সাহিত্যের প্রায় সকল আঙ্গিনায় বিচরণ করছেন যা প্রকাশ পায় তাঁর কবিতায়, গল্পে, উপন্যাসে। তার প্রথম কাব্যগ্রন্থ 'অন্যরকম চাওয়া’, অপর সৃষ্টি পাঠকপ্রেমীর নিকট সমাদৃত উপন্যাস ‘খণ্ডক’ । পরবর্তী প্রকাশ সহজ-সরল, প্রাঞ্জল ভাষায় রচিত উপন্যাস আজ বসন্তের দিন। আরাে প্রকাশিত হয় ছােটগল্প ‘না আর যাবাে না', গল্প ‘সােনার। পালঙ্কে আমি একা, বাংল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়