ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
সীরাহ মুহাম্মাদ ﷺ (প্রথম ও শেষ খণ্ড)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন এর যিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদ (সা) এর উম্মত হিসেবে প্রেরন করেছেন। প্রথমে যে কথাটা না বললেই নয়। রাসূলুল্লাহ মুহাম্মদ (সা.) হচ্ছেন এমন একজন, চৌদ্দশ বছর পরেও যাকে নিয়ে মুগ্ধতা এতটুকু কমেনি। যারা তাকে জেনেছে, তারা তাকে ভালোবেসেছে ; যত বেশি জেনেছে তত বেশি ভালোবেসেছে। যারা তাকে জানেনি, তারা ভালোবাসার নদী দেখলেও মহাসমুদ্র দেখেনি। না- দেখেও যাকে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি ভালোবেসেছে তিনিই হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এতো গেলো না দেখে ভালবাসার অংশ। এবার যদি আপনাকে বলা হয় মুহাম্মদ (সা) সম্পর্কে জানুন। আমি নিশ্চিত আপনি উনাকে সঠিকভাবে জানা শুরু করলে, উনার ব্যাপারে সঠিক ধারনা গ্রহন করলে পৃথিবীতে অন্য কাউকে ভালবাসতে পারবেন কি না সন্দেহ। রাসুলুল্লাহ সা. বলেছেন " তোমাদের কেউ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই " অর্থ্যাৎ রাসুলুল্লাহকে (সা.) সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সুতরাং মুহাম্মদ (সা.) কে ভালবাসা হলো ইসলামের একটি অংশ। কিন্তু কারও সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে মনের গভীর থেকে আন্তরিকভাবে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানা চাই। আর নবীজির ক্ষেত্রেও এটি বিশেষভাবে সত্য, কেননা তিনি এমন একজন মানুষ তার সম্পর্কে যত বেশি জানা হয় ততই তার ব্যক্তিত্ব পাঠকে মুগ্ধ করে, তার প্রতি ভালোবাসা তৈরী হয়।
সীরাহ অর্থ পথ। এই বইটি একাধারে যেমন রাসূল (সঃ) জীবনী তেমনি এটা সকল মুসলিমের পথ। বইটিতে যেসব আয়াত আছে তা সময় কিংবা ঘটনার প্রেক্ষাপট বিচার করে সুন্দর করে সাজানো। এতে মুসলিমরা ধারণা পাবে সময়ের, কাজের, ন্যায় অন্যায়ের, জীবনধারার, আনুগত্যের, বিশ্বাসের - সবচেয়ে বড় কথা ঈমান ও ঐক্যের। উদাহরণস্বরূপ বলা যায়, সূরা আনফালের কথা। এ সূরার অধিকাংশ আয়াতই বদর যুদ্ধের প্রেক্ষাপটে নাযীল হয়েছে। বদর যুদ্ধের সকল অংশগ্রহণকারী জান্নাত পাবেন! কতটা মর্যাদাসম্পন্ন সে জিহাদ। আল্লাহ্ আযযা ওয়াযাল তাঁর মহিমা ও শক্তি দিয়ে মুসলিমদের করেছেন জয়যুক্ত এবং কাফিরদের করেছেন বিপর্যস্ত ও অপমানিত।
বইয়ের তথ্য
| নাম | সীরাহ মুহাম্মাদ ﷺ (প্রথম ও শেষ খণ্ড) |
|---|---|
| ইংরেজি নাম | Sirah Muhammad - 1st and end part |
| লেখক | জিম তানভীর |
| প্রকাশনী | রেইন ড্রপস |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ৭৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!