ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
যুদ্ধ জয়ের গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আজ আমি চলে যাচ্ছি। জানি না কোথায় যাচ্ছি। শুধু এইটুকু জানি, বাংলাদেশের একজন তেজোদীপ্ত বীর স্বাধীনতাকামী সন্তান হিসেবে যেখানে যাওয়া দরকার, সেখানেই যাচ্ছি। বাংলার বুকে বর্গী নেমেছে। বাংলার নিরীহ জনতার ওপর নরপিশাচ রক্তপিপাসু পাকিস্তানিসেনারা যে বর্বর অত্যাচার আর পৈশাচিক হত্যালীলা চালাচ্ছে, তা জানা সত্ত্বেও আমি বিগত এক মাস পঁচিশ দিন ঘরের মধ্যে বিলাস-ব্যসনে মত্ত থেকে যে ক্ষমাহীন অপরাধ করেছি, আজ সেই অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য যাত্রা শুরু করলাম । সমগ্র বাঙালি যেন আমায় ক্ষমা করে । আপনি হয়তাে দুঃখ পাবেন। দুঃখ পাওয়ারই কথা।
যে সন্তানকে দীর্ঘ ষােলাে বছর ধরে তিল তিল করে মানুষ করেছেন, যে ছেলে আপনার বুকে বারবার শনি কৃপাণের আঘাত হেনেছে, যে ছেলে আপনাকে এতটুকু শান্তি দিতে পারেনি, অথচ আপনি আপনার সেই অবাধ্য দামাল ছেলেকে বারবার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন, তার সমস্ত অপরাধ সীমাহীন মহানুভবতার সঙ্গে ক্ষমা করেছেন। আপনি আমাকে ক্ষমা করেছেন সম্ভবত একটিমাত্র কারণে-আপনার বুকে রয়েছে পুত্রবাৎসল্যের প্রবল আকর্ষণ।
বইয়ের তথ্য
| নাম | যুদ্ধ জয়ের গল্প |
|---|---|
| ইংরেজি নাম | judho joyer golpo |
| লেখক | আলেক রোজারিও |
| প্রকাশনী | শিরীন পাবলিকেশন্স |
| বিষয় | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
| আইএসবিএন | 9789849189972 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!