রুম নাম্বার ১৪৬
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমি বাষট্টি, পয়ষট্টি, ছেষট্টি, উনসত্তর, একাত্তর এবং পঁচাত্তর দেখেছি। আমার দেখা, আমার জানা, আমার পড়া ১৯৭১ থেকে ১৯৭৫ নিয়ে লিখেছি ‘রুম নাম্বার ১৪৬’। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এমন একটি বই প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। কোনো মানষু ই নিদর্ল ীয় নয়, হতে পারে না। তবে মানষু যখন কোনো কিছুরচনা করে তাকে নিদর্ল ীয়, নির্মো হ হতে হয়। আমি আপ্রা ণ চেষ্টা করেছি নির্মোহ থেকে লিখতে। স্বাধীনতা পরবর্তী কুমিল্লা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, সেই সময় অবস্থান করেছি ফজলুল হক মসু লিম হলের ১৪৬ রুমে। আমি এখানে ইতিহাস লিখিনি তবে ঐতিহাসিক তথ্যগুলো সময়ের ধারাবাহিকতায় এসে পড়েছে।
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাগুলো এখানে মূল উপজীব্য বিষয়। মুক্তিযুদ্ধ, বধ্যভূমি এবং স্বাধীনতা পরবর্তী যাপিত জীবনের উৎকণ্ঠা, বৈরি সময়ের দিনলিপি, প্রেম ভালোবাসা গল্পের মতো তুলে এনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি ধারাবাহিক লেখা শুরু করি ২০১৬ সাল থেকে। ফেসবুকে পাঠকের অনুভূতি, মতামত এবং সম্পৃক্ততা সাথে সাথে পাওয়া যায় এটা আমরা বেশ উপভোগ করি। যে স্মৃতি ধূসর হয়নি, কাঠপেন্সিল, রুম নাম্বার ১৪৬ ও পেশা যখন ভ্রমণ’ লিখে শেষ করেছি। এদেশে ফেসবুকে সম্ভবত আমিই প্রথম এত বড় ধারাবাহিক লিখেছি এবং শেষ করেছি।
ফেসবুকে আমার লেখা ধারাবাহিকের প্রতিটি এপিসোড প্রচুর আলোচিত, সমালোচিত হয়েছে। বিদগ্ধ, ঋদ্ধ পাঠক নিয়মিত আমার লেখা পড়েছে এবং অপেক্ষায় থেকেছে পরবর্তী এপিসোডের জন্য। এটা আমার পরম পাওয়া। পাঠকবৃন্দ সচেতন ও স্বতস্ফূর্তভাবে আমাকে উৎসাহিত করেছে, নিয়মিত তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে।
বইয়ের তথ্য
| নাম | রুম নাম্বার ১৪৬ |
|---|---|
| ইংরেজি নাম | room number 146 |
| লেখক | শওকত আহসান ফারুক |
| প্রকাশনী | জয়তী |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা |
| আইএসবিএন | 9789848054501 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 280 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848054501 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!