ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

শিক্ষাসামগ্রী

আরবী হাতের লেখা অনুশীলন (খাতা)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳100

৳ 15033% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রকাশকের আরজ

সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি আমাদের সকল ভালো কাজের মধ্যে বরকত ও রহমত দান করেন।

হাতের লেখা সুন্দর ও ঝকঝকে হওয়া প্রত্যেক তালিবুল ইলম এবং লিখতে ইচ্ছুক, এমন সকলের জন্য আবশ্যক। কারো যদি লেখা সুন্দর কমও হয়, তার লেখা অন্তত পরিচ্ছন্ন হতে হবে। হাতের লেখা পরিচ্ছন্ন না হলে যিনি এ লেখা পড়বেন তিনি যদি পড়তে বিরক্তবোধ করেন এবং না বুঝেন, তাহলে তালিবুল ইলমের সারা জীবনের পরীক্ষার ফলাফলে এর বিরূপ প্রভাব পড়বে এবং জীবনের নানা কাজ-কর্মেও সমস্যার মুখোমুখি হতে হবে।

হাতের লেখা দ্রুত ও পরিচ্ছন্ন করার জন্য বহু শত বছর ধরে খত্তে রুকা'কে উলামায়ে কেরাম ও শিক্ষকগণ বেশি প্রাধান্য দিয়েছেন। সে কারণে বাংলাদেশের শিশুদের হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে আমরা 'খতে রুকা'-কে অগ্রাধিকার দিয়েছি।

লেখা সুন্দর করার জন্য বছর ধরে শত শত পৃষ্ঠা কাগজ খরচ করার প্রয়োজন নেই। মনোযোগ সহকারে হরফের গঠন, কোণ, গতি-প্রকৃতি ভালোভাবে লক্ষ করে মশক করলে ইনশাআল্লাহ, অল্প কিছু দিনের মধ্যেই হাতের লেখা সুন্দর হয়ে ওঠবে।

বইটিতে প্রথম দিকে হরফের মশক এর ক্ষেত্রে কিতাবাতের কলম দ্বারা লেখা হয়েছে, যেন ছাত্ররা হরফের গঠন ভালোভাবে বুঝতে পারে। হরফগুলোর পাশে তির চিহ্ন দ্বারা হরফের শুরু-শেষের অবস্থা দেখানো হয়েছে। আশা করি, তালিবুল ইলম সেদিকটিও ভালোভাবে খেয়াল করবে।

মশকের ক্ষেত্রে প্রথমে কালো কালি দ্বারা লেখা হয়েছে। পরে হালকা কালিতে সেই লেখাটি দেয়া হয়েছে। ছাত্ররা পেন্সিল অথবা জেল পেন দ্বারা তার উপর হাত ঘুরিয়ে মশক করবে। তারপর খালি জায়গায় নিজে নিজে লিখবে। প্রথম লেখার সাথে নিজের লেখা মিলিয়ে দেখবে। কোথায় বেশকম হয়েছে, তা ভালোভাবে খেয়াল করে আবার মশক করবে। এতে দ্রুতই লেখা সুন্দর হয়ে ওঠবে।

যতটুকু বইটিতে মশকের জন্য জায়গা রাখা হয়েছে, শুধু এতটুকুই মশক করলে হবে না, বই দেখে নিজস্ব খাতায় মশক করতে হবে।

আল্লাহ রাব্বুল আলামীনের পাক কালামের ভাষা আরবি। তালিবুল ইলমদের এই ভাষার হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল ও মকবুল হয়েছে বলে ধরে নিব। আল্লাহ আমাদের এ চেষ্টা কবুল করুন এবং সকলকে ভালো কাজে বরকত দান করুন। আমীন!

- প্রকাশক

মাওলানা মোহাম্মদ মোস্তফা

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আরবী হাতের লেখা অনুশীলন (খাতা)
ইংরেজি নাম arabi hater lekha anushilon
লেখক ইসলামিয়া কুতুবখানা
প্রকাশনী ইসলামিয়া কুতুবখানা
বিষয় শিক্ষাসামগ্রী
পৃষ্ঠা সংখ্যা ৫৬
ভাষা আরবি
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
ইস

ব্যবস্থাপনা সম্পর্কে

ইসলামিয়া কুতুবখানা

শিক্ষাসামগ্রী বিষয়ক ব্যবস্থাপনা · প্রকাশক: ইসলামিয়া কুতুবখানা

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 100

৳ 15033% ছাড়