ডায়েরী ও চিঠি সংগ্রহ

বাবাকে লেখা চিঠি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“বাবা” ছোট্ট একটি শব্দ। কিন্তু এর ব্যাপকতা অ-নে-ক! বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে নির্ভরতা, বাবা মানে অসীম সাহস, বাবা মানে সক্ষমতা । বাবা নামক পিলারে ভর করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে একেকটি পরিবার। বাবা সরে গেলেই পরিবারগুলো ধসে পড়ে তাসের ঘরের মতো। তাই আমাদের জীবনে বাবাদের গুরুত্ব অপরিসীম, তুলনাবিহীন। তবুও বাবারা থেকে যায় পর্দ ার আড়ালে, আলোচনার বাইরে। মাকে নিয়ে, প্রেয়সীকে নিয়ে, প্রিয় সন্তানদেরকে নিয়ে যত আয়োজন হয়, যত আদিখ্যেতা হয়, বাবাকে নিয়ে তার সিকিভাগও হয় কি? হয় না। বিষয়টা এমন নয় যে আমরা বাবাকে ভালোবাসি না।

বাবার প্রতি আমাদের ভালোবাসার সীমা-পরিসীমা নেই, নেই শ্রদ্ধা-ভক্তির কমতিও। তবুও কেন জানি বাবার প্রতি সে ভালোবাসা প্রকাশ করতে আমাদের সংকোচ হয়, লজ্জাবোধ হয়। বাবার মুখোমুখি দাঁড়িয়ে “আমি তোমাকে ভালোবাসি বাবা” কথাটি বলতে আমাদের এক জীবন চলে যায়, তবুও সাহস করে কখনো বাবাকে ভালোবাসার কথাটি জানানো হয় না। মুখ ফুটে বলা হয় না বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির কথা। লজ্জা, সংকোচ, ভয়, জড়তা আর দ্বিধাহীনতায় অব্যক্ত থেকে যায় হৃদয়ের কথামালা। একসময় বাবারা হারিয়ে য়ায়। মনের অভ্যক্ত কথামালা মনের কোটরেই গুমরে মরে । ১৬ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রিয় বাংলা প্রকাশনের বিশেষ আয়োজন “বাবাকে লেখা চিঠি” সংকলন । ২৪০ পৃষ্ঠার এই সংকলনে মোট ১৩১ জন লেখকের চিঠি সংকলিত হয়েছে। বৈচিত্রপূর্ণ এই চিঠিগুলোতে বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ, অভিযোগ, স্মৃতিচারণ, হারানোর দহনসহ নানান বিষয় উঠে এসেছে। প্রকাশ পেয়েছে বাবাকে বলতে না পারা অসংখ্য অভ্যক্ত কথামালা।

বাবা দিবসে বাবাদের জন্য অসাধারণ একটি উপহার হতে পারে এই বইটি। সাধারণ পাঠকদের জন্যও বইটি দারুণ সুখপাঠ্য হবে বলেই আমার বিশ্বাস। জগতের সকল বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাই। জীবনে, মরণে - দুই ভুবনে বাবারা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমার সর্ব শেষ কামনা।

এস এম জসিম ভূঁইয়া, সম্পাদক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাবাকে লেখা চিঠি
ইংরেজি নাম babake lekha chiti
লেখক এস এম জসিম ভূঁইয়া
প্রকাশনী প্রিয় বাংলা প্রকাশন
বিষয় ডায়েরী ও চিঠি সংগ্রহ
আইএসবিএন 9789849880189
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN9789849880189
বান্ডিংpaperback
এস

লেখক সম্পর্কে

এস এম জসিম ভূঁইয়া

ডায়েরী ও চিঠি সংগ্রহ বিষয়ক লেখক · প্রকাশক: প্রিয় বাংলা প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়