মরুর ফুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আতাউর রহমান আলহাদী তারুণ্যদীপ্ত ভাবনাস্রোত ও চিন্তাস্রোতের নতুন পথের নাবিক। সে তার নাবিকি নিঃশ্বাসপুঞ্জে সাহসে ভর করে জাহাজে মাস্তুল তুলে বতিঘরের দিকে যাত্রা করেছে। শিল্প-সাহিত্যের অঙ্গনে সে একজন ইসলামী চেতনাসমৃদ্ধ তরুণ লেখক। তার রচিত 'মরুর ফুল'-এর পাণ্ডুলিপি আমি পাঠ করেছি। লেখক অত্যন্ত আন্তরিকভাবে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অবলোকন করেছে।
ছড়া-কাব্যের এই গ্রন্থটিতে যেমন ইতিহাস উঠে এসেছে, তেমন এর সাথে যোগ হয়েছে শিল্পের অনুষঙ্গটিও। স্তবকে স্তবকে শ্রুতিমধুর অবারিত অন্ত্যমিল তার সুপ্ত শিল্পগুণকে ফুটিয়ে তুলেছে। এখানে ছড়ায়-ছন্দে ভাবের দ্যোতনা ও ইতিহাসের সত্যতা ফুটে উঠেছে। ছন্দ সম্পর্কে তার যে অর্জন আমি লক্ষ করেছি, সেটি তাকে সাহিত্য রচনায় আগামী প্রজন্মের পথিকৃৎ করে তুলবে; এতটুকু কথা আমি স্পষ্ট করেই বলতে পারি।
এ গ্রন্থটি মূলত কিশোর ও যুবক শ্রেণিকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করবে। পাশাপাশি ইসলামের প্রাগৈতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ, যুদ্ধবিগ্রহসহ নানা জ্ঞান সম্পর্কে শব্দ ঝংকারে ও ছন্দের দোলায় পাঠককে ভ্রাম্যমাণ করবে। আতাউর রহমান আলহাদী তার নতুনতর যাত্রাপথে এই গ্রন্থটির মাধ্যমে পাঠকের হাতে প্রদীপ্ত আলোকবর্তিকা তুলে দিতে পারবে; এই বিশ্বাসটুকু আমি রাখি। তার শিল্প-সাহিত্যপথের এই যাত্রা সফল হোক।
কবি আল মুজাহিদী
বইয়ের তথ্য
| নাম | মরুর ফুল |
|---|---|
| ইংরেজি নাম | morur ful |
| লেখক | আতাউর রহমান আলহাদী |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | কবিতা ও গজল |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 238 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
