আত্মজীবনী

আমার মীর মশাররফ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳713

৳ 95025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 237

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) বাংলা সাহিত্যের এক সব্যসাচী ও যুগন্ধর লেখক-ব্যক্তিত্ব। উনিশ শতকে দোভাষী পুথির জগৎ অতিক্রম করে মশাররফই প্রথম বাংলা সাহিত্য-সংস্কৃতিচর্চার মূলধারার সঙ্গে মুসলিম সমাজের যোগসূত্র রচনা করেন। বাংলা সাহিত্যের আধুনিক-পর্বে তিনিই ছিলেন প্রথম ও প্রধান মুসলিম সাহিত্যসেবী।

কেবল মুসলিম সমাজেই নয়, উনিশ শতকের সামগ্রিক সাহিত্যপ্রয়াসের পরিপ্রেক্ষিতেও তিনি বিশিষ্ট ও উল্লেখযোগ্য লেখক হিসেবে চিহ্নিত। ধ্রুপদি গ্রন্থ বিষাদ-সিন্ধুর লেখক হিসেবে মূলত পরিচিত হলেও তাঁর অন্যান্য রচনাও বিষয়, ভাষা ও শিল্পগুণে বিশিষ্ট।

যেহেতু বাঙালি মুসলমানের বাংলা সাহিত্যের সঙ্গে তেমন কোনো যোগ ছিল না, তাই মশাররফের বিশুদ্ধ বাঙ্গালা ভাষার চর্চা প্রতিবেশী হিন্দুসমাজকে বিস্মিত, মুগ্ধ ও অভিভূত করেছিল। স্বয়ং বঙ্কিমচন্দ্র জমীদার দর্পণ নাটক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেছিলেন, অনেক হিন্দুর প্রণীত বাঙ্গালার অপেক্ষা, এই মুসলমান লেখকের বাঙ্গালা পরিশুদ্ধ। প্রকৃতপক্ষে মশাররফের রচনার বিষয়-বৈচিত্র্য, প্রকাশ-নৈপুণ্য, সমাজমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা ও উদার দৃষ্টিভঙ্গি তাঁকে সাহিত্যশিল্পী হিসেবে একটি স্বতন্ত্র মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

মশাররফচর্চার এই প্রচলিত বৃত্ত ভেঙে অজ্ঞাত-দুর্লভ-দুষ্প্রাপ্য তথ্যদলিলের সহায়তায় মশাররফকে নতুনভাবে আবিষ্কার ও উপস্থাপিত করেছেন ডক্টর আবুল আহসান চৌধুরী। সেই চিন্তনের সারসংগ্রহই এই বই আমার মীর মশাররফ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমার মীর মশাররফ
ইংরেজি নাম Amar Mir Mosarraf
লেখক ডক্টর আবুল আহসান চৌধুরী
প্রকাশনী ঐতিহ্য
বিষয় আত্মজীবনী
আইএসবিএন 9789845970808
পৃষ্ঠা সংখ্যা ৪৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা448
ভাষাbangla
ISBN9789845970808
বান্ডিংhard cover
ডক্টর আবুল আহসান চৌধুরী

লেখক সম্পর্কে

ডক্টর আবুল আহসান চৌধুরী

আবুল আহসান চৌধুরী জন্ম ১৩ জানুয়ারি ১৯৫৩ কুষ্টিয়ার মজমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (অনার্স), এমএ ও পিএইচডি ৩২ বছর ধরে অধ্যাপনা পেশায় যুক্ত। বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। মূলত প্রাবন্ধিক ও গবেষক সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী। অনুসন্ধিৎসু এই গবেষক সাহিত্য-সংস্কৃতির নানা দুষ্প্রাপ্য ও অজ্ঞাত উপকরণ সংগ্রহ, উদ্ধার ও তা ব্যবহার করে থাকেন। তার লালন সাঁই, ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 713

৳ 95025% ছাড়