সমকালীন উপন্যাস

তোমার স্মৃতির শহরে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳252

৳ 28010% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 28

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তোমার স্মৃতির শহরে’ এই উপন্যাস কোনো জোরালো সংলাপের গল্প নয়, নয় চমকপ্রদ কাহিনির বাঁক কিংবা উত্তেজনার ঘনঘটা। বরং, এটি একটি নীরবতার গল্প যেখানে শব্দেরা উচ্চারিত হয় না, অনুভব হয়। তোমার স্মৃতির শহরে’ হলো সেই শহরের কাহিনি, যেখানে দেখা আর না-দেখা, বলা আর না-বলা, থেকে যাওয়া আর হারিয়ে যাওয়া একে অপরের প্রতিস্মৃতি হয়ে ওঠে। এই শহরে একটি কফিশপ আছে কফিশপ নীড়’। এখানে প্রতিদিন সকাল আটটায় দেখা যায় এক কবিকে, নাম তার আরিব সেন। তার কবিতায় থাকে গভীর বিষণ্নতা, একাকিত্ব আর কোনো এক অদেখা অনুভবের টান। সে কারো জন্য লেখে না, আবার সবার জন্যই যেন লেখে। তার শব্দের ভিতর নীরবতা পা ফেলে হেঁটে যায়। এই গল্পের অন্য প্রান্তে আছে এক অন্ধ মেয়ে—তাশফিয়া রহমান তিশা।

চোখে না দেখলেও সে শুনতে পারে, বুঝতে পারে, এমনকি অনুভব করতে পারে শব্দের গোপন ছায়া। তিশা আর আরিবের সম্পর্ক কোনো প্রেমচিত্র নয়, বরং তা এক নিঃশব্দ অনুভবের দীর্ঘসঙ্গ। তারা কেউ কারও কাছে কিছু চায় না, কেউ কারও থেকে কিছু নেয় না তবু তারা ধীরে ধীরে পরস্পরের জীবনে গেঁথে যায়, এক অলিখিত স্মৃতির সুতোয়।

তোমার স্মৃতির শহরে’ উপন্যাস ঠিক সেই শহরের পটভূমিতে লেখা, যেটা শুধু বাস্তবের নয়, অনুভবের। যেখানে মানুষ হারিয়ে যায়, কিন্তু থেকে যায় তার রেখে যাওয়া চায়ের কাপ, লেখা একটি কবিতা, কিংবা ফেলে যাওয়া একটি প্রশ্ন। তোমার স্মৃতির শহরে’ এমন এক যাত্রা, যেখানে পাঠক বুঝে যাবে প্রেম কেবল স্পর্শে নয়, ভালোবাসা কেবল পাশে থাকার গল্প নয়। কখনও কখনও, না-থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে গভীর উপস্থিতি। এই উপন্যাস তাঁদের জন্য, যারা শব্দের চেয়ে নীরবতাকে বেশি বিশ্বাস করে। যারা জানে, অনুপস্থিতির মধ্যেও কেউ থেকে যেতে পারে—একটা চেয়ারে, একটা কবিতায়, একটা নীরব দীর্ঘশ্বাসে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তোমার স্মৃতির শহরে
ইংরেজি নাম Tomar Chitir Shohore
লেখক ইমন হাসান
প্রকাশনী ইচ্ছাশক্তি প্রকাশনী
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849618829
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849618829
বান্ডিংhard cover
ইম

লেখক সম্পর্কে

ইমন হাসান

সমকালীন উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: ইচ্ছাশক্তি প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 252

৳ 28010% ছাড়