ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
কুরআন তোমায় সত্য শেখায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।’ শিশু-কিশোররা কুরআন পড়ে। আনন্দ পায়। তৃপ্তি পায়। কিন্তু তারা এটা জানে না-তাদের জন্য কতটা তৃপ্তি অপেক্ষা করছে বেহেশতে। কতটা নেয়ামত আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য।
তারা মানুষের মুখে শোনে।
ধর্মীয় গ্রন্থগুলোতে পড়ে।
স্বপ্ন দেখে।
কল্পনা করে।
আমরা চেয়েছি-শিশুদের হৃদয়ের ক্যানভাসে একটি পবিত্র স্বপ্ন আঁকতে। কিশোরদের দেখিয়ে দিতে চেয়েছি স্বপ্ন বাঁধার জায়গাটি। মনের কালিতে লিখেছি তাদের মানমর্যাদা, দায়িত্ব-কর্তব্য, নানান পুরস্কার ও রবের অশেষ নেয়ামতের কথা। তারা পড়বে, জানবে, বুঝবে, উপলব্ধি করবে অতঃপর কৃতজ্ঞচিত্তে দয়াময় আল্লাহর শোকর আদায় করবে-
‘আলহামদুলিল্লাহ!
আমিও পবিত্র কুরআনের হাফেজ।
আমিও এত এত পুরস্কার পাব।
আমাকেও বানাবেন সেই রাজ্যের রাজা। আমার মাথায়ও থাকবে রাজমুকুট।
আমার মা-বাবাও উজ্জ্বল হবেন আমার ওসিলায়।
বেহেশত-আমাদের ধর্ম ও বিশ্বাসের মূল প্রেরণার জায়গা। বেহেশত সম্পর্কে মনগড়া কথা লেখা যায় না, বলাও যায় না। শিশু-কিশোরদের হৃদয়ে যে আনন্দের সবুজ চারা রোপণ করতে চেয়েছি-তার সত্যতা যাচাইয়ের জন্য কথার সঙ্গে পাদটীকায় রেফারেন্স এবং শেষে তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থ উল্লেখ করেছি। তথ্যবহুল সুন্দর বইটি নির্দ্বিধায় তুলে দিতে পারেন আপনার সন্তানের হাতে হাতে। পরম আস্থায় রেখে দিতে পারেন পড়ার টেবিলে।
বইয়ের তথ্য
| নাম | কুরআন তোমায় সত্য শেখায় |
|---|---|
| ইংরেজি নাম | Quran Tomay Shotyo Shekhay |
| লেখক | কাউসার আহমাদ |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | কোরআন বিষয়ক আলোচনা |
| আইএসবিএন | 978-984-99816-8-8 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!