শিশু-কিশোর গল্পহোয়াটসঅ্যাপে অর্ডার করুন
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একটি গ্রাম। গ্রামের পাশে সড়ক। সড়কে দাঁড়িয়ে ছিলেন হরমুজ খান। হাতে তাঁর তালের আঁটি। ওই সময় সেখানে এলেন আজাদ মিয়া। তিনি জানতে চাইলেন, 'হাতে কী তোমার?' হরমুজ খান বললেন, 'তালের আঁটি। বুনব। দশটা আঁটি। দশটা তালগাছ হবে।' হরমুজ খান সড়কের পাশে মাটি খুঁড়তে লাগলেন।
আজাদ মিয়া বললেন, 'বুনলে কী হবে? ফল পাবে না। গাছে তাল ধরতে ধরতে তুমি তো মরে যাবে। গাছ বড়ো হতে অনেক বছর লাগে।' বেশ ভাবনায় পড়ে গেলেন হরমুজ খান। বললেন, 'ঠিকই বলেছ তুমি। এই ফেলে দিলাম তালের আঁটি।' হরমুজ খান বাড়ির দিকে ছুটলেন। দূর থেকে তালের আঁটি ফেলে দেওয়া দেখছিল আবেশ। সেই তালের আঁটি দিয়ে কী করল সে?
বইয়ের তথ্য
| নাম | তালগাছ এক পায়ে দাঁড়িয়ে |
|---|---|
| ইংরেজি নাম | Talgachh ek paye darhiye |
| লেখক | দন্ত্যস রওশন |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789849689706 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 24 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849689706 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
