হানাফী মাযহাব
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উপমহাদেশের অন্যতম বিদগ্ধ হাদীস-বিশারদ আল্লামা মুহাম্মাদ আব্দুর রশীদ নুমানী রহ. ইলমী অঙ্গনে একটি সুপরিচিত নাম। তাঁর রচনাসম্ভারে হানাফিয়াত ও হানাফী মাযহাব সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ওঠে এসেছে অনন্য উপস্থাপনায়। ইলম-লোভী মানুষকে লুব্ধ করার মতো নানা উপাদানে পূর্ণ তাঁর রচনাবলি। তাঁর জীবনের অনন্য ইলমী কীর্তিসমূহের একটি অংশ মুকাদ্দিমাতে নুমানী ও মাকালাতে নুমানী নামে প্রকাশিত হয়েছে। এ দু কিতাব থেকে আটটি মুকাদ্দিমা ও দুটি মাকালা এ গ্রন্থে স্থান পেয়েছে। এ কিতাবে―মাযহাব ও তাকলীদের সংক্ষিপ্ত পরিচিতি,আল্লামা মুহাম্মাদ আব্দুর রশীদ নুমানী রহ.-এর সংক্ষিপ্ত তথ্যবহুল জীবনী,ইমাম আযম আবু হানীফা রহ. সংকলিত হাদীসগ্রন্থ কিতাবুল আছারের পরিচিতি ও বৈশিষ্ট্য,হাদীস বর্ণনার ক্ষেত্রে ইমাম আযমের মূলনীতিসমূহ,ইমাম আযমের নামে সংকলিত মুসনাদগ্রন্থসমূহের পরিচিতি ইত্যাকার বিষয়ে তথ্যবহুল ও সারগর্ভ আলোচনা তুলে ধরা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে মুআত্তায়ে ইমাম মুহাম্মাদের পরিচিতি,বৈশিষ্ট্য এবং ইলমী মাকাম নিয়ে। হানাফী মাযহাবের অন্যতম উৎসমূল চতুর্থ খলীফা হযরত আলী রা.-এর মানাকিব ও বৈশিষ্ট্য এবং ইলমী মাকাম নিয়ে রয়েছে মনোজ্ঞ আলোচনা। হযরত আলী রা.-এর আলোচনায় প্রাসঙ্গিকভাবে স্থান পেয়েছে মুসনাদে বাকী বিন মাখলাদ,মুসনাদে আবু দাউদ তয়ালিসী,মুসনাদে হুমাইদী,মুসনাদে আহমদ ও মুসনাদে ইয়াকুব বিন শাইবা সাদুসী― প্রভৃতি মুসনাদের সংক্ষিপ্ত পরিচিতি এবং এসব মুসনাদে হযরত আলী রা.-এর রিওয়ায়েতের সংক্ষিপ্ত পরিসংখ্যান। সাবীলুর রাশাদ কিতাবের ভূমিকা ও মুখবন্ধে উঠে এসেছে ঐতিহাসিক গুরুত্বে মহীয়ান পাক-ভারত উপমহাদেশের ইতিহাসের আলোকিত অনেক দিক।
বইয়ের তথ্য
| নাম | হানাফী মাযহাব |
|---|---|
| ইংরেজি নাম | hanafi mazhab |
| লেখক | মাওলানা আব্দুর রশীদ নুমানী রহ., মাওলানা মুহসিনুদ্দীন খান |
| প্রকাশনী | মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ |
| বিষয় | ইসলামী আদর্শ |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৫০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 450 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!